এক্সপ্লোর

Malda News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক ঘর, খোলা আকাশের নিচে বাস ৩ পরিবারের

Malda News Update: জানা যায়, আগুনের লেলিহান শিখা এতই তেজ ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও অলংকার এবং কিছু টাকা পয়সা।

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি ঘর। মাথার উপর ছাদ হারাল ৩ পরিবার। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছেন রফিকুল ইসলাম,ফাজেরুল আলি ও নাসিমা বেওয়া। আগুন কীভাবে লেগেছে তার কারণ এখনও জানা যায়নি।

জানা যায়, আগুনের লেলিহান শিখা এতই তেজ ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও অলংকার এবং কিছু টাকা পয়সা। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। ঘণ্টাখানেকের চেষ্টায় একটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আসলেও সবকিছু সর্বস্বান্ত হয়ে যায় ওই তিন দিনমজুরের। পরিবার তিনটি বর্তমানে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে বসবাস শুরু করেছে।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) উস্তির (Usti) হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৪ থেকে ৫টি দোকান। ঘটনাটি গতরাতের। রাত সাড়ে ১২টা নাগাদ হটুগঞ্জ বাজারের একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি দোকান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে দমকল। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

দিন দুই আগে কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। সেদিন রাত পৌনে নটা নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী। আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যায়। সাময়িকভাবে কিছুটা ব্যাহত হয় পরিষেবা। বন্ধ হয় জরুরি পরিষেবাও। প্রাথমিকভাবে বিদ্যুৎহীন হয় হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। পরে অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

আরও পড়ুন: West Burdwan News: আসানসোলে সিপিএমের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, বিক্ষোভ, অস্বীকার তৃণমূলের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget