এক্সপ্লোর

West Burdwan News: আসানসোলে সিপিএমের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, বিক্ষোভ, অস্বীকার তৃণমূলের

সিপিএম প্রার্থী কল্লোল ঘোষের অভিযোগ, বুধবার রাতে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর প্রচারের জন্য লাগানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে দেয় । গতকালই সুষ্ঠু নির্বাচনের দাবীতে রানিগঞ্জ থানায় ডেপুটেশন দেওয়া হয় ।


কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান): (West Burdwan) পুরভোটের (Municipal Election) আগে সিপিএমের ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভ । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল (Asansol) পুরসভার ৯১ নম্বর ওয়ার্ডের রানিগঞ্জ গীর্জাপাড়া এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে সকালে গীর্জাপাড়া মোড়ে বিক্ষোভ দেখায় সিপিএম ।  ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী কল্লোল ঘোষের অভিযোগ, বুধবার রাতে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর প্রচারের জন্য লাগানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে দেয় । গতকালই সুষ্ঠু নির্বাচনের দাবীতে রানিগঞ্জ থানায় ডেপুটেশন দেওয়া হয় । এরপরই এই ঘটনা । গোটা ঘটনাটি জানিয়ে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় । অন্যদিকে তৃনমূল প্রার্থী রাজু সিংহের দাবি, এই ঘটনার সাথে তৃনমূলের কেউ যুক্ত নন । সিপিএম এর অন্তর্কলহের কারণেই এই ঘটনা ঘটেছে ।

এদিকে, আসানসোলে পুরভোটের প্রচারে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা বামেদের। মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও পরিচ্ছন্ন হবে না। আগে নিজের দলের দিকে তাকান। ডিওয়াইএফআই রাজ্যে সম্পাদককে পাল্টা জবাব দিল তৃণমূল।

আসানসোলে পুরভোটের প্রচারে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা বামেদের। মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও পরিচ্ছন্ন হবে না। আগে নিজের দলের দিকে তাকান। ডিওয়াইএফআই রাজ্যে সম্পাদককে পাল্টা জবাব দিল তৃণমূলও।
আসানসোল পুরভোটে বামেদের প্রচারে একেবারে সামনের সারিতে থাকছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারে ফাকেই দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছেন, সিপিএমের যুব সংগঠন DYFI- এর রাজ্য সম্পাদক। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলেছে, মীনাক্ষী আগে নিজের দলের দিকে দেখুন। 

উল্লেখ্য, গত মাসেই জামুড়িয়া থানার পুলিশের বিরুদ্ধে হুমকি দেবার অভিযোগ এনেছিল সিপিএম নেতার পরিবার । দলের জেলা কমিটির সদস্য মনোজ দত্তের স্ত্রী মমতা দত্ত ও ছয় নম্বর ওয়ার্ডের সিপিএম কর্মী কালিদাস বাউরির স্ত্রী সীতা বাউরি  এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার ও জাতীয় মহিলা কমিশনকে। তাঁদের অভিযোগ, 8 জানুয়ারি দুপুরে জামুড়িয়া থানার এ এস আই  শিবসংকর দাস এক তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে এসে নির্বাচনের সময় সাবধানে থাকার হুমকি দেন । যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে। এই ঘটনায় অবশ্য তৃনমূলের প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Baruipur death Case: বারুইপুরকাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
বারুইপুরকাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget