এক্সপ্লোর

Malda News: জনবহুল রাস্তায় হত্যা, কেন খুন করা হল মালদার তৃণমূল নেতাকে?

TMC Worker Death: স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: দিনের আলোয়, জনবহুল রাস্তায় খুন করা হল তৃণমূল কর্মীকে। আহত হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই। অভিযুক্ত তৃণমূলেরই কর্মী। স্থানীয় সূত্রে দাবি, এই ঘটনার নেপথ্য়ে রয়েছে এলাকা দখলের লড়াই। 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ কালিয়াচকের সালেপুরে পঞ্চায়েতের তৈরি রাস্তার শিলান্য়াসে যান তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সঙ্গে ছিলেন তাঁর ভাই এসারউদ্দিন ও তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসু। ফেরার সময়, ১২ নম্বর জাতীয় সড়কের লাগোয়া রাস্তায় তাঁদের ওপর হামলা চালায় ১০-১৫ জন। বেধড়ক মারধর করা হয় অঞ্চল সভাপতি, তাঁর ভাই ও তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসুর। দুলাল সরকার খুনের মতো, এই ঘটনাতেও সামনে এসেছে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। কালিয়াচকের এই ঘটনা যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা স্বীকার করে নিয়েছেন খোদ মালদারই তৃণমূল বিধায়ক। 

স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। ২০১৬ সালে প্রায় একই সময়ে তৃণমূলে যোগ দেন বকুল শেখ ও জাকির শেখ। মাঝে জাকির কিছুদিনের জন্য় তৃণমূল ছে়ড়ে কংগ্রেসে যান। ২০২৪-এর ২৪ অক্টোবর জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। সেই সময়কার ছবিতে মঞ্চে দেখা গেছিল মালদা জেলার তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীকে। কিন্তু এখন সেই জাকিরের বিরুদ্ধেই তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠার পর, তাঁকে চিনতেই পারছেন না তৃণমূলের সেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তাঁর দাবি, "জেলা সভাপতি হিসেবে জাকির শেখকে চিনি না। দেখিনি কোনওদিন। এক নম্বর কথা। আর দ্বিতীয় আমাদের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসে আসেনি। কীভাবে তৃণমূলে এসেছে, অনেক দুষ্কৃতীরা আশ্রয় নেওয়ার জন্য ছলে-বলে-কৌশলে তৃণমূলের নাম ব্য়বহার করার চেষ্টা করে। কখনও তৃণমূলের মঞ্চে উঠে যায়। ও তৃণমূল করে না। আমরা ওকে তৃণমূলে স্থানও দিইনি। পতাকাও ধরাইনি।''

২ জানুয়ারি খুন হন তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার। গ্রেফতার হন তৃণমূলেরই আরেক দাপুটে নেতা। রেলের মাল ওঠানো-নামানো নিয়ে যে টাকা উড়ছে, তার ভাগ কে পাবে, তাই নিয়েই না কি খুন। কিন্তু সেই খুনের রহস্য় উদঘাটের আগেই আরেকটা খুন। নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার এপ্রসঙ্গে বলেন, "অত্যন্ত দুঃখজনক কোনও মৃত্যুই যদি আমাদের যদি না শেখাতে পার। আমাদের দল বড় হয়েছে। বিভিন্ন দল থেকে স্বার্থান্বেষী মানুষ এসেছে।''


আরও পড়ুন: West Bengal Pharmaceuticals: সরিয়ে ফেলতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধ, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget