এক্সপ্লোর

Malda News: বেহাল রাস্তা মেরামতের দাবি, মালদাতে মাছের জাল ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের

Malda News: একদিনের তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মালদার চাঁচল ব্লকের এক নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংড়িয়া পাড়া এলাকায়। এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় মাছের জাল ফেলেন গ্রামবাসীদের।

করুণাময় সিংহ, চাঁচল: একদিনের বৃষ্টিতে জলমগ্ন এলাকার রাস্তা (road problem)। ফলে যাতায়াত করতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ঢুকতে গেলেই জলে আটকে যাচ্ছে। এর ফলে ঘোর বর্ষায় কী অবস্থা হবে তা নিয়ে শঙ্কিত এলাকার মানুষ। তাই বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবিতে অভিনব বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। রাস্তা যখন জমা জলে কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। তখন সেখানে মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদার (Malda News) চাঁচল এক নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংড়িয়া পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার জেরে জলবন্দী অবস্থায় গোটা গ্রাম। জল নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাটুসমান জল। ফলে কার্যত বন্ধ হয়েছে যান চলাচল। অনেকের বাড়িতে থাকা সাবমার্সিল পাম্পও জলের তলায়। বৃষ্টিতে চরম দুর্ভোগে চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর অঞ্চলের ট্যাংরিয়া পাড়া গ্রামে। এখানকার রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু, বুধবারে হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে।  

জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল। সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারাও। জল ভেঙে রাস্তা দিয়ে যেতে মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স।  এলাকায় তৈরি করা হোক নিকাশি ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।  দ্রুত নিকাশনালার দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদে সরব হলেন গ্রামবাসী। রাস্তা যখন জমা জলে কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। তখন সেখানে মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, দ্রুত নিকাশি নালা গড়ে তোলা হোক। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন।

লোকসভা নির্বাচন চলাকালীন জল যন্ত্রণার ছবি সামনে আসতেই রাজ্যের শাসক দলের পঞ্চায়েতকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। চাঁচলে ১ নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ আহমেদ চৌধুরী বলেন, "আমরা পঞ্চায়েতে যখন ক্ষমতায় ছিলাম তখন রাস্তা সহ একাধিক উন্নয়ন করেছি। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন তো দুরস্ত শুধু লুট করে চলেছে তারই প্রমাণ টেংড়িয়া পাড়া।"

যদিও বর্ষর আগে দ্রুত নিকাশি নালা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তৃণমূলের চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতি। চাঁচলে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন বলেন, "কংগ্রেস ক্ষমতায় ছিল কাজ করতে তারা ব্যর্থ। ৮ মাস হল আমরা ক্ষমতায় এসেছি এবার আমরা কাজ করে দেখাব।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Loksabha Elections 2024: "বিজেপির দলদাসে পরিণত হয়েছে কেন্দ্রীয় বাহিনী", তমলুকের সভা থেকে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ অভিষেকের

 

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget