এক্সপ্লোর

Malda News: পোকা ধরা চাল-আটা, নিম্নমানের রেশন দেওয়া নিয়ে ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ

Malda Ration Scam: পশুদেরও মুখে তোলার অযোগ্য খাওয়ার দেওয়া হচ্ছে রেশনে? উঠছে এমনই অভিযোগ

করুণাময় সিংহ, মালদা: রাজ্য-জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝেই নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ চালের মধ্যে থাকছে পোকা। যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের। যেটা মানুষ কেন পশুদেরও মুখে তোলার অযোগ্য। কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। 

এদিন দুয়ারে রেশনে ফের পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা। যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে তিনি সেটাই দিচ্ছেন। অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। বিজেপির অভিযোগ কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে। কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে। বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। 

যদিও তৃণমূলের দাবি কোন রকম সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রাড়িয়াল গ্রামে বৃহস্পতিবার এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুলসিহাটা রেশন ডিলার জগদীশপ্রসাদ রামের কাছ থেকে রেশন সামগ্রী পান রাড়িয়াল এলাকার মানুষেরা। রেশন গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী। চালে মাঝে মাঝেই পোকা থাকছে। আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয়। কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না। ব্লক প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা।

বৃহস্পতিবার দুয়ারে রেশনে গ্রাহকরা সামগ্রী নিতে যান। কিন্তু দেখেন পুনরায় চালে পোকা। আটার মানও অত্যন্ত খারাপ। তারপরেই রেশন ডিলার জগদীশপ্রসাদ রামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা। 

গ্রাহকদের অভিযোগ ডিলার বা সরকার তাদের মানুষ মনে করে না। মানুষ মনে করলে এত খারাপ সামগ্রী দিতে পারতো না। যদিও ডিলারের দাবি ডিস্ট্রিবিউটর তাকে যে সামগ্রী দেয় তিনি সেটাই দিচ্ছেন। প্রত্যেক জায়গায় সেই সামগ্রীই দেওয়া হচ্ছে। 

এদিকে বিজেপির অভিযোগ এই ভাবেই তো রাজ্য-জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতা-মন্ত্রীরা চুরি করে নিচ্ছে। বদলে এই ভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে। যদিও তৃণমূলের দাবি রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবন মণ্ডল জানান, চালে পোকা থাকলে সেই চালে ফেরত নিয়ে নেওয়া হবে। আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণগতমান পরীক্ষা করে দেখা হবে।

আরও পড়ুন, ভোটের মুখে বড় ধাক্কা রাজনৈতিক দলগুলির, নির্বাচনী বন্ড বিক্রিতে 'সুপ্রিম' নিষেধাজ্ঞা

সেরা শিরোনাম

Weather Update: দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
Cyclone Arnab: শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget