এক্সপ্লোর

Malda News: টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Toto Driver Torture: আক্রান্ত টোটো চালকের দাবি, বুধবার রাতে সামসি স্টেশনে যাওয়ার সময়, রাস্তায় টোটো দাঁড় করিয়ে চায়ের দোকানে গেছিলেন তিনি।

অভিজিৎ চৌধুরী, মালদা: টোটো চালকের উপর পুলিশের নিগ্রহের অভিযোগ। টোটো চালককে মারধর করার অভিযোগে তেতে উঠল মালদার সামসি সদর এলাকা। পুলিশের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা।

মালদায় টোটো চালককে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত টোটো চালকের দাবি, বুধবার রাতে সামসি স্টেশনে যাওয়ার সময়, রাস্তায় টোটো দাঁড় করিয়ে চায়ের দোকানে গেছিলেন তিনি। তখনই পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে করতে মারধর শুরু করে। আক্রান্ত টোটো চালক ইউনুস আলি বলেন, "কিচ্ছু বলিনি। লোক সাক্ষী আছে প্লাস সিসি ক্যামেরা চেক করাও। কিন্তু আমাকে মেরেছে দাদা, খুব মেরেছে। লাঠির বাড়ি মেরেছে। চার পাঁচ বার মেরেছে আমায়। অফিসার ছিল ওই দিলীপ চৌধুরী। আমাকে মারতে মারতে ছাল চামড়া উঠিয়ে দিয়েছে।'' স্থানীয় দোকানদার পঞ্চানন দাস বলেন, "জিজ্ঞেস করল যে টোটোটা কার? ডাকল, যে টোটোটা কার? বিস্কুটটা নিয়ে দৌড় মারল ওখানে। তখন ওকে বলছে টোটো নিয়ে কেন এত রাতে এসছিস? তখনই ওই একটা বাড়ি, ২ টো বাড়ি দিয়েছে।''

এই নিয়ে বিক্ষোভ দেখান সামসির টোটো চালকরা। পথ অবরোধও করেন তাঁরা। তৃণমূলের নেতারা যখন পরিযায়ী শ্রমিকদের রাজ্য়ে ফেরার আহ্বান জানাচ্ছেন, তখন এক বিক্ষোভকারী টোটোচালকের দাবি, পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে রাজ্য়ে ফিরলেও, শান্তিতে টোটো চালাতে পারছেন না তাঁরা। টোটো চালক সাদ্দাম হোসেন বলেন, "আমরা বাইরে কাজ করতাম। বাইরে কাজ করার পর থেকে আমরা টোটো নিয়েছি। শান্তিভাবে টোটো চালাতে পারছি না। দিদির পুলিশ আমাদেরকে যখন যেভাবে পারছে মারধর করছে। গাড়ির কাচ ভেঙে দিচ্ছে, টোটোওয়ালার হাত-পা ভেঙে দিচ্ছে। সামসি ফাঁড়ির পুলিশ। আমরা চাইছি ও সাসপেন্ড হোক।''

পুলিশের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগকে হাতিয়ার করে, আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য অভিষেক সিঙ্ঘানিয়া বলেন, "কর্মসংস্থান দিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার। তাই পেটের দায়ে সাধারণ ঘরের ছেলের আজকে টোটো চালাচ্ছে। আজকে যখন তাঁরা কাজের জন্য টোটো চালাচ্ছে, তখন পুলিশি অত্যাচার। পুলিশ ধরছে, মারছে।'' সামসির তৃণমূল নেতা মনীষা দাস বলেন, "টোটো চালককে পুলিশ বেধড়ক মেরেছে আর কী, আমার মনে হয় এটা অযৌক্তিক। কেননা এতটা মারা উচিত হয়নি। কিন্তু পুলিশের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে রাত্রিবেলা রেজিস্টার্ড টোটো ছাড়া অন্য কোনও টোটো যাতে সামসি এলাকার মধ্যে না দেখতে পাওয়া যায়।'' বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচলের SDPO।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget