এক্সপ্লোর

Malda News: 'এবার ঝাঁটা হাতে নিয়ে...' আরজি প্রতিবাদীদের বেলাগাম আক্রমণে TMC নেত্রী

RG Kar Protest: হরিশ্চন্দ্রপুরের প্রকাশ্য সভা থেকেই প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী

অভিজিৎ চৌধুরী, মালদা: আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ তৃণমূলের। সিপিএম-কংগ্রেস-বিজেপি মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে, কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে তুলোধনা করার পরামর্শ দিলেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার। গতকাল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে মহিলাদের একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রীকেও কুরুচিকর আক্রমণ করেন তৃণমূলের ওই নেত্রী। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতা থাকলে আন্দোলন-প্রতিবাদ থামিয়ে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। সাধারণ মানুষই এর জবাব দেবে, মন্তব্য সিপিএম নেতৃত্বের। মহিলা সংগঠনের জেলা সভানেত্রীর বেলাগাম মন্তব্য নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা তৃণমূলের নেতা দুলাল সরকার- আন্দোলনকারীদের নিশানা করেছেন সকলেই। এবার সেই তালিকায় জুড়লেন সাগরিকা সরকার। মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার, 'বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা ‘উই ওয়ান্ট জাস্টিস’ করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদের বলছি, সিপিএম-বিজেপিকে আপনারা বয়কট করবেন।' তাঁর আরও আক্রমণ, 'যারা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদির নামে কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, মহিলাদের আমি বলব, এরপরে কোমরে কাপড় বেঁধে, ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলোধোনা করবেন।'

হরিশ্চন্দ্রপুরের প্রকাশ্য সভা থেকেই প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী। তাঁর তোপ, 'ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিমবাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুর কে? আমাদের কাছে অসুর, নরেন্দ্র মোদি।'

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, 'ভণ্ডামি করছেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের পিছনে কোনও রাজনৈতিক শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয়! পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস হয়? যাঁরা করছেন দ্বিচারিতা করছেন, অন্যায় করছেন। বাংলার মানুষের ধৈর্যর পরীক্ষা নেবেন না'। 

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি                                                  
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget