এক্সপ্লোর

Malda: টোটোর লাইন নিয়ে বিতর্ক, দিনদুপুরে শুটআউট বৈষ্ণবনগরে

এই শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। বৈষ্ণবনগরের বাজাপ্তি গ্রামের ঘটনা।

করুণাময় সিং, মালদা: টোটোর লাইনে কে আগে গাড়ি রাখবে? এই নিয়ে তুমুল বিতর্কের জেরে দিন দুপুরে প্রকাশ্যে গুলি চলল মালদার বৈষ্ণবনগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

এই শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। বৈষ্ণবনগরের বাজাপ্তি গ্রামের ঘটনা। এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে আচমকাই চলেছিল গুলি। এই লড়াইয়ে গুলিবিদ্ধ হন আব্দুল লতিফ নামে এক ব্যক্তি।

বৈষ্ণবনগর থানার বাজাপ্তী গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে বৈষ্ণব নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি। ওই ব্যক্তির পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ৪ জন মহিলাকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চলছে পুলিশি টহল।
 
জানা গিয়েছে টোটোর লাইন নিয়ে চলছিল বিতর্ক। এই ঘটনায় টোটো চালক এবং ইউনিয়নও ছিল। দিন পনেরো ষোলো আগেও এই ঘটনা নিয়ে ঝামেলা হয়েছিল। 

এই ঘটনায় আক্রান্ত আব্দুল লতিফ। ঘটনায় অভিযুক্ত ওবায়দুল্লাহ শেখ কালাম শেখ। দিন পনেরো আগে টোটোর লাইনে কারা আগে দাঁড়াবে এই নিয়ে গন্ডগোল হয়। বছর দেড়েক ধরে এই গন্ডগোল চলছে বলে পুলিশ সূত্রে খবর। সেই বিবাদের জেরে আজ আব্দুল লতিফ এর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। বেগুনের জমি থেকে ফেরার পথে হামলা।

এদিকে, ডাক বিভাগে চাকরির আবেদনকে কেন্দ্র করে মালদায় ভুয়ো সার্টিফিকেট চক্রের হদিশ মিলল। অভিযোগ, আবেদনপত্রের সঙ্গে জমা পড়ে কয়েকটি ভুয়ো সংশাপত্র। এনিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে ডাক বিভাগ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অন্যদিকে, শনিবার বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও মেয়ে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচলের বীরস্থলে ৮১ নম্বর জাতীয় সড়কে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

সেরা শিরোনাম

Taratala Building Collapsed: তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
West Bengal News Today Live Updates: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ
তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:
Suvendu Adhikari on Taratala Incident:
Taratala News: তারাতলায় বিপর্যয়, SSKM-এ দিশেহারা পরিজনেরা, কী ছবি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget