এক্সপ্লোর

Malda: তোলপাড়ের মাঝেই জেল থেকে ছাড়া পেলেন মালদাকাণ্ডের দুই নির্যাতিতা

আজ সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। জেল থেকে বেরিয়েই দুই নির্যাতিতার দাবি, ১৮ জুলাই ভরা হাটে চুরির মিথ্যা অপবাদে তাঁদের মারধর করা হয়।

করুণাময় সিংহ: রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই জেল থেকে ছাড়া পেলেন মালদাকাণ্ডের (Malda) দুই নির্যাতিতা। গতকাল মালদা জেলা আদালত দুই মহিলার জামিন মঞ্জুর করে। সন্ধে হয়ে যাওয়ায় জেল থেকে মুক্তি মেলেনি। আজ সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। জেল থেকে বেরিয়েই দুই নির্যাতিতার দাবি, ১৮ জুলাই ভরা হাটে চুরির মিথ্যা অপবাদে তাঁদের মারধর করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দুই নির্যাতিতার পরিবার। 

মালদার বামনগোলায় যে ভয়ঙ্কর বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে, তার বর্ণনায় ও নিন্দায় কোনও শব্দই যথেষ্ট নয়। ২ মহিলাকে প্রকাশ্য়ে বিবস্ত্র করে মার! জুতোপেটা! মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, সর্বত্র নিন্দার ঝড় তখনই বাংলার বুকে এমনই এক ভয়ানক নির্যাতনের অভিযোগ!

আরও নিন্দাজনক বিষয় হল, যাঁরা নির্যাতিত হলেন, তাঁদেরই গ্রেফতার করে জেলে পুড়ল বামনগোলা থানার পুলিশ। তবে, চুরির অপবাদে নয়,পুলিশ সূত্রে দাবি, ফাঁড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে।                  

যদিও, সোমবার, অর্থাৎ, গ্রেফতারির ৫ দিন পর ২ নির্যাতিতাকে জামিনের নির্দেশ দেয় মালদা জেলা আদালত। কিন্তু কী ঘটেছিল সেদিন? আদৌ কি পুলিশ ফাঁড়ি ভাঙচুরে জড়িত ছিলেন দুই মহিলা?

না কি আসল ঘটনা ধামাচাপা দিতেই মিথ্য়া মামলায় ফাঁসানো হল দুজনকে?  ১৭ই জুলাই, অর্থাৎ সোমবার এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগে নালাগোলা ফাঁড়িতে ভাঙচুর চালায় বিজেপি। তারপর দিনই, অর্থাৎ, ১৮ জুলাই, মঙ্গলবার ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গেছিলেন দুই মহিলা। 

অভিযোগ, তখনই অপর এক মহিলার টাকার ব্য়াগ চুরির অভিযোগে তাঁদের বিবস্ত্র করে ভয়ানক মারধর করা হয়। পুলিশ সূত্রে দাবি, অভিযোগে বলা হয়েছে, সোমবার নালাগোলা ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ২ মহিলা। 

তাই, মঙ্গলবার তাঁদের গ্রেফতার করা হয়। এ দিকে, পরিবার থেকে প্রতিবেশীএমনকি হাটের অন্য়ান্য় বিক্রেতা, প্রত্য়েকেরই দাবি,ফাঁড়ি ভাঙচুরের দিন সকাল ৮টায় ওই দুই মহিলাকে মথুরাপুর বাজারে দেখা গেছিল। তারপর ১১টায় তাঁরা বাড়ি ফিরে আসেন। এরপর সারাদিন বাড়িতেই ছিলেন তাঁরা। আর তাই প্রশ্ন উঠছে, ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করা হল কেন?

সেরা শিরোনাম

West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
New Farakka Junction: অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget