এক্সপ্লোর

Malda News: ভালুকের খেলা দেখানোর অভিযোগে মালদহে গ্রেফতার ৩

Bear Rescued In Malda: ভালুকের খেলা দেখাতে গিয়ে বন দফতরের হাতে গ্রেফতার তিন। উদ্ধার হয়েছে ভালুক। গত কাল দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের গাজল থানার মাতুল এলাকায়।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদহ: ভালুকের (bear) খেলা দেখাতে গিয়ে বন দফতরের (forest department) হাতে গ্রেফতার (arrest) তিন। উদ্ধার (rescue) হয়েছে ভালুক। গত কাল দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের (malda) গাজল থানার মাতুল এলাকায়। বন দফতরের কর্তারা জানিয়েছেন, ভালুকটি হিমালয়ান বেয়ার বা শ্লয় বেয়ার। তফসিল-১ ভুক্ত ওই প্রাণী বিরল প্রজাতির। তাকে নিয়েই গ্রামে গ্রামে খেলা দেখিয়ে বেড়ানোর অভিযোগ। তিন জন ধরা পড়লেও কয়েক জন পালিয়ে যান বলে খবর। তবে ঠিক কজন ফেরার তা নিয়ে ধন্দ রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দফতর।

কী ঘটেছিল?

গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাতুল এলাকার ওই ঘটনায় যে তিন জনকে ধরা হয়েছে তাঁদের মধ্যে এক জন বিহারের বাসিন্দা। বাকি দুজন বীরভূম ও মালদহে থাকেন। বন দফতর সূত্রে খবর, বীরভূম ও মালদহের যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম যথাক্রমে লাল মোহাম্মদ কালান্দার এবং প্রাণবল্লভ সরকার। বিহারের যিনি ধরা পড়েছেন, তাঁর নাম পাপ্পু কালান্দার। বৃহস্পতিবার হঠাতই বন দফতর খবর পায়, মাতুল এলাকায় ভালুক নিয়ে খেলা দেখাচ্ছেন এঁরা। তার পরই অভিযান। ভালুক-সহ হাতেকলমে তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের কাছে এই ধরনের আরও কোন বন্যপ্রাণী রয়েছে কিনা সেটাও জানতে চাওয়া হচ্ছে। জেলা পুলিশের মাধ্যমে শুক্রবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

যা জানা গিয়েছে...

বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ডের রাজমহল থেকে গঙ্গা পার করে মানিকচক এলাকায় এসেছিলেন ধৃত তিন ব্যক্তি-সহ কয়েক জন। সেখান থেকে আলাল ব্রিজ এলাকায় আসেন তাঁরা। পরে আলাল ব্রিজ থেকে একটি অটো ভাড়া করে মাতুল গ্রামে পৌঁছয় দলটি। ভালুক খেলা দেখানো শুরু সেখানেই। তাবিজ-কবচ বিক্রিও চলছিল পাশাপাশি। এক পরিবেশপ্রেমীর নজরে আসে ঘটনাটি। খবর যায় বন দফতরের গাজল রেঞ্জে। গাজল রেঞ্জের রেঞ্জার সুদর্শন সরকার জানালেন, উদ্ধার হওয়া পুরুষ ভালুকটির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। উচ্চতা প্রায় ছয় ফিট। সেটিকে আপাতত মালদহ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই চিকিৎসা করা হবে। এর পর তার কী হবে বা তাকে কোথায় রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডিএফও। 
আর যাঁরা পালিয়ে গেলেন তাঁদেরও দ্রুত খোঁজ মিলবে। আশা বন দফতরের।  

আরও পড়ুন:আজ আবেদনের শেষ তারিখ, ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে হচ্ছে নিয়োগ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget