এক্সপ্লোর

Malda: পঞ্চায়েত ভোটের আগে মালদায় বিজেপি ও কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির অন্তত ৫০ জন

Malda News: তৃণমূলে যোগ দিলেন বিজেপির ১৫ নম্বর মণ্ডলের সম্পাদক দীপক কর্মকার-সহ ৫০ জন কর্মী।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে বিজেপি (BJP) ও কংগ্রেসে (Congress) ভাঙন। তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির ১৫ নম্বর মণ্ডলের সম্পাদক দীপক কর্মকার-সহ ৫০ জন কর্মী। শাসকদলে নাম লিখিয়েছেন শতাধিক কংগ্রেস কর্মীও। গতকাল হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটিরশিল্পমন্ত্রী তাজমুল হোসেন। দলত্যাগী বিজেপি নেতা ও কংগ্রেস কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতেই তৃণমূলে যোগদান। এ নিয়ে বিজেপি ও কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গিয়েছিল  বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকারের গলায়। তিনি বলেছিলেন, যতই কেন্দ্রীয় সংস্থা হোক না কেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রশ্ন নেই বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন,  "বিজেপি কারও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধেও মুখ খুলেছেন দিলীপ ঘোষও।"

আরও পড়ুন, কালো মেঘে ঢাকছে আকাশ! সপ্তাহের শুরুতে ফের বৃষ্টির চোখ রাঙানি বঙ্গে?

অবশ্য মালদায় তৃণমূলের ভিত আরও শক্ত হলেও, বড় ধাক্কা এসেছে ত্রিপুরায়। দলবদলের এই প্রেক্ষাপটে ত্রিপুরায় পদত্যাগ করলেন, তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ত্রিপুরার ভারপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। তৃণমূলে সর্বভারতীয় বলে কিছু নেই, কটাক্ষ বিজেপির।                                                       

 

 

বছর ঘুরলে ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে উত্তর-পূর্বের এই রাজ্যে ফের ধাক্কা খেল তৃণমূল। দল বদলের জল্পনার আবহে রাজ্য সভাপতি সুবল ভৌমিককে পদ থেকে সরিয়ে দিয়েছিল তারা। ৩ দিনের মাথায় দল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান। এর আগে ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে অপসারণ করা হয়। তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে, তাঁকে দলে নেওয়া নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত রয়েছে বলে সূত্রের খবর।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget