এক্সপ্লোর

Malda: মালদা স্টেশনে মাদক খাইয়ে সর্বস্ব লুট রেল যাত্রীর

Malda News: প্রত্যেক দিনের মতো আজ সকালেও ফারাক্কা এক্সপ্রেস মালদা (malda) টাউন স্টেশনে পৌঁছোয় এক নম্বর প্ল্যাটফর্মে। সেই সময়ই অন্যান্য যাত্রীরা সেই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান।

করুণাময় সিংহ, মালদা: মাদক খাইয়ে সর্বস্ব লুট এক রেল যাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা (malda) টাউন রেল স্টেশনে বুধবার সকালে। অচৈতন অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (malda mediacal college hospital)। রেল পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো আজ সকালেও ফারাক্কা এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে পৌঁছোয় এক নম্বর প্ল্যাটফর্মে। সেই সময়ই অন্যান্য যাত্রীরা সেই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ ওই রেল যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেল যাত্রী। তবে এখনও পর্যন্ত রেল পুলিশ তাঁর নাম পরিচয় জানতে পারিনি। ঠিক কোন স্টেশন থেকে তিনি ফারাক্কা এক্সপ্রেসে উঠেছিলেন বা তাঁর গন্তব্যস্থল কোথায়, তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি মাদক পাচার চক্রের বাড়বাড়ন্ত বেড়েছে মালদা শহরে। কিছুদিন আগেই, গোপন সূত্রে খবর পেয়ে মালদহের (malda) হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার (brown sugar) সহ এক যুবককে গ্রেফতার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম হাবিবুর ওরফে হবি। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে তারা জানতে পারেন হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে অভিযুক্ত ব্যক্তি মাদক সরবরাহ করার জন্য এসেছে। তারপরেই ওই বাগানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও হয় ওই যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা। কোথা থেকে এই মাদক আনা হয়েছে? কাকে দেওয়ার জন্য আমবাগানে এসেছিল ধৃত যুবক। তা জানতে তদন্ত চালাচ্ছে মালদহ জেলা পুলিশ।   

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget