এক্সপ্লোর

Malda News: কেন ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয়? পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে উঠছে প্রশ্ন

West Bengal News: প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কেন ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয় বাংলার শ্রমিকদের? তাহলে কি বাংলায় কর্মসংস্থান নেই?

করুণাময় সিংহ, মালদা: বাংলায় কাজ নেই বলেই কি ভিনরাজ্যের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছেন অনেকে? সেইজন্যই কি বাংলায় পরিযায়ী শ্রমিকের বাড় বাড়ন্ত? মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) মৃত্যুর ঘটনায় শুরু তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল।

মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কেন ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয় বাংলার শ্রমিকদের? তাহলে কি বাংলায় কর্মসংস্থান নেই? আর এইসব প্রশ্নকে সামনে রেখেই রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে বিরোধীরা। রতুয়ার যে চৌদুয়ার গ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে, ঠিক তার পাশের গ্রামই হল ইংরেজবাজারের নাগরাই।

স্থানীয়দের দাবি, এই গ্রামে মোট ৮০০টি পরিবার রয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেরই দু-একজন করে সদস্য বর্তমানে ভিনরাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, গুজরাত, কর্ণাটক তো আছেই, পেটের টানে অনেকে গিয়েছেন রাজস্থান, মণিপুর, মিজোরামের মতো রাজ্যেও। নাগরাই গ্রামের বাসিন্দা শেখ সাদেক বলেন, “সংসার চালাতে গেলে তো যেতেই হবে। যা কাজ পাই, তাই গিয়ে করি টাকার জন্য। মহিলা আর বয়স্ক মানুষরা গ্রামে থাকে।’’ শেখ সাদেকের মতোই গুজরাতে কাজ করতে গিয়েছিলেন ২২ বছরের শেখ মানিক।মাস তিনেক আগে, দুর্ঘটনার জেরে পড়ে গিয়ে বর্তমানে শয্যাশায়ী তিনি। শেখ মানিক বলেন, “এখানে তো কাজ নেই। কলকারখানা নেই। ১০০ দিনের কাজ নেই। সংসার কী করে চলবে। এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি।’’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “শুধু মালদা নয়। মালদা মুর্শিদাবাদ সব জায়গাতেই আজ পরিযায়ী শ্রমিকদের ভিড়। তারা কাজের প্রয়োজনে যেমন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও চলে যাচ্ছে।’’ মৃতদেহ পৌঁছে দেওয়ার নেপথ্যেও রাজনীতি, অভিযোগ বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আইজল থেকে যে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছিল মৃতদেহ, সেগুলি এখানে এনে মালদা মেডিক্যালে এনে ডিএম এবং সুপার নিজেদের অ্যাম্বুল্যান্সে বাড়ি নিয়ে গেছে।’’ ভোট আসবে। ভোট যাবে। তার আগে রাজনৈতিক তরজাও বাড়বে।কিন্তু কাজের খোঁজে ভিনরাজ্যে যাওয়া ও কফিনবন্দি হয়ে গ্রামের ফেরার এই দৃশ্য আর কতদিন দেখতে হবে?

আরও পড়ুন: Bankura Weather: বাঁকুড়ার উপরে মৌসুমী অক্ষরেখা, প্রবল বৃষ্টি দুর্যোগ লাল-মাটির দেশে

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget