এক্সপ্লোর

BSF Border Tension : 'তৈরি বাঙ্কার, রাইফেল তাক করে বসে আছে BGB' হুমকি দিয়ে কাঁটাতার দেওয়া বন্ধ করল বাংলাদেশ

গ্রামবাসীদের দাবি, বিজিবি নাকি গুলি করার হুমকিও দিয়েছে সরাসরি। গ্রামের লোকেদের কাছেও ছিল অস্ত্রশস্ত্র।

সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য,  রঞ্জিত সাউ, মালদা : এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম। 
ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। তথ্য বলছে, মালদা জেলায় বাংলাদেশ সীমান্ত ১৭২ কিলোমিটার। স্থলভাগে ১৮ কিলোমিটারে নেই কোনও কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয়  সীমান্তের অনেকটা এলাকা অসুরক্ষিত। সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর, এতেই আপত্তি বাংলাদেশের। মঙ্গলবার, কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় BGB যা নিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।                  

মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে। ট্রেঞ্চ কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় BGB-র জওয়ানদের। তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হল BSF-কে। কবে কাজ শুরু হবে, তাও স্পষ্ট করেনি BSF।  বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি।         

সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে BSF। IG পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে। সূত্রের দাবি, কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে, BSF-এর তরফে একে রুটিন বৈঠক বলা হয়েছে।               

এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বৈষ্ণবনগরের দুই বাসিন্দা। বুধবার, এঁরা BSF-এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করতে গেছিলেন। তাঁদের দাবি, বিজিবি নাকি গুলি করার হুমকিও দিয়েছে সরাসরি। গ্রামের লোকেদের কাছেও ছিল অস্ত্রশস্ত্র। তাঁদের আরও দাবি, সীমান্তে বাঙ্কার করেছে বাংলাদেশ-বাহিনী, রাইফেল তাক করে বসে আছে তারা। প্রায় ২৫ থেকে ৩০ টা বাঙ্কার করে ফেলা হয়েছে খোলা-সীমান্তে। 

সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের?

স্থানীয় বাসিন্দাদের মতে, ওই খোলা বর্ডার দিয়েই চলে চোরাকারবার। আগে এখান দিয়ে মতো দেদার অনুপ্রবেশ। গরু পাচারের নিশ্চিন্ত-রুট ছিল এটাই।  এই পথ আটকে গেলে মাথায় হাত পড়ে যেতে পারে পাচারকারী ও অনুপ্রবেশে মদত দেওয়া লোকজনের।  

আরও পড়ুন :

জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
Cyclone Arnab | জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, 'অর্ণব' নিয়ে আর কী জানাল মৌসম ভবন?
RG Kar Case | নির্মল ঘোষ, সোমনাথ দে-কে হেফাজতে নিতে আবেদন জানাবে অভয়ার পরিবার
Cyclone Arnab | 'অর্ণব'-এর দাপটে অন্ধ্রপ্রদেশে অন্তত তিন জনের মৃত্যু | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget