এক্সপ্লোর

Malda News: গঙ্গার ভাঙনে কাঁপছে মানিকচক, নদীগর্ভে তলিয়ে গেল মন্দিরের একাংশ

Ganges Causes Erosion: ভয়াবহ ভাঙন মালদায়। মানিকচকে গঙ্গার তীরে ভাঙনের আতঙ্কে দিশাহারা স্থানীয়রা। গত কাল বিকেল থেকেই গঙ্গার ভাঙনের ত্রাসে কাঁপছে মানিকচকের গোপালপুরের বালুটোলা।

করুণাময় সিংহ, মালদা: ভয়াবহ ভাঙন (erosion) মালদায় (malda)। মানিকচকে (manikchowk) গঙ্গার তীরে ভাঙনের আতঙ্কে (fear) দিশাহারা স্থানীয়রা (residents)। কোথায় যাবেন, কী করবেন বুঝে উঠতে পারছেন না। 

কী পরিস্থিতি?
গত কাল বিকেল থেকেই গঙ্গার ভাঙনের ত্রাসে কাঁপছে মানিকচকের গোপালপুরের বালুটোলা। এর মধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ৩০০ মিটার এলাকা। তাণ্ডব চলছেই। ফুঁসে ওঠা নদীর রূপ দেখে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যদিও মালদাবাসীর অনেকের কাছেই এ কোনও নতুন ঘটনা নয়। দিনদশেক আগেই কালিয়াচকের তিন নম্বর ব্লকের পারলালপুর এলাকায় একই রকম ভাঙন দেখা দিয়েছিল।

ভাঙনের ভোগান্তি...
সেপ্টেম্বর মাসেও মালদায় ভূতনির চরে ভাঙন ধরাচ্ছিল গঙ্গা ও কোশি নদী।  মানিকচকের পাশাপাশি, ভাঙন শুরু হয় সেসময় রতুয়াতেও। বিলাইমারি ও মহানন্দাটোলা এলাকায়, ৭ দিন ধরে কোশি ( Kosi River )  নদীর পাড় ভাঙতে থাকে। নদীগর্ভে তলিয়ে যায় কৃষি জমি। গঙ্গার পাশাপাশি রুদ্রমূর্তি ধারণ করে কোশি নদীও। তার জেরে ভয়াবহ ঘটনা ঘটে যায় মালদায়।গঙ্গা গর্ভে তলিয়ে যায় সেসময় বাঁধের ১০০ মিটার অংশ। মালদার মানিকচকের ভুতনির চরের কালুটন এলাকায় ঘটনাটি ঘটে।  আতঙ্কে বাড়িঘর  সরিয়ে অন্যত্র চলে যাওয়া শুরু করেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে চার-চারটি বাড়ি। খবর পেয়ে সেময় ঘটনাস্থলে  পৌঁছে যান সেচ দফতরের কর্মীরা। রাজ্যে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম চর ভূতনি। গঙ্গা, ফুলহার ও কোশি, এই ৩টি নদী ঘেরা ভূতনির চর। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকবছর কোশি নদীতে ভাঙন হয়নি। কিন্তু, গতমাসে ৫ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়। ৭টি গ্রাম যে কোনও মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়। সর্বস্ব খুইয়ে ফেলার আগেই বাড়ির ইট, কাঠের দরজা, জানলা খুলে নিয়ে অন্যত্র চলে যাওয়া শুরু করেন নদী পাড়ের বাসিন্দারা। তবে কালিয়াচকের ঘটনাটি পুজোর পরে ঘটেছে। ভাঙ্গনের জেরে পারলালপুর এলাকার মন্দিরের একাংশও তলিয়ে যায়। বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি । তৃণমূল-বিজেপির মধ্যে চলছে দায় ঠেলাঠেলি। সাধারণ মানুষের ভোগান্তি চরমে, আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার তোড়জোড় করতে হচ্ছে স্থানীয়দের। জেলাশাসকের আশ্বাস, দ্রুত ভাঙন রোধের কাজ হবে। 
কিন্তু ঘটনা হল, এই ছবি নতুন নয়। তার পরও ভাঙন রোধে এত দিন কেন কিছু করেনি প্রশাসন? প্রতি বছর গঙ্গা ফুঁসে ওঠায় বহু মানুষ ঘরবাড়ি হারান এখানে, সর্বস্বান্তও হন। কেন টনক নড়ে না কারও? খেদ বাড়ছেই।

আরও পড়ুন:ক্যানিংয়ে আক্রান্ত সিভিক ভলান্টিয়ার, আত্মীয়ের সঙ্গে বচসার জেরেই কি হামলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget