এক্সপ্লোর

Malda News: নার্সিংহোমে হঠাৎ অভিযান, মেয়াদ-উত্তীর্ণ ওষুধের হদিস স্বাস্থ্য আধিকারিকদের

Expired Drugs Found In Malda Nursing Home: নার্সিং হোম থেকে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ উদ্ধারের অভিযোগে তোলপাড় মালদহ। প্রশাসন সূত্রে খবর, এদিন স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের আচমকা অভিযানে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

করুণাময় সিংহ, মালদা: নার্সিং হোম (nursing home) থেকে মেয়াদ-উত্তীর্ণ (expired)ওষুধ (drug) উদ্ধারের অভিযোগে তোলপাড় মালদহ (Maldah)।
প্রশাসন সূত্রে খবর, এদিন স্বাস্থ্য দফতর (health department) এবং প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের আচমকা অভিযানে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই তুলকালাম। ঘটনার কেন্দ্রে মালদহের গাবগাজি এলাকার এক নার্সিং হোম।

কী হয়েছিল এদিন?

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার বিকেলে ইংরেজবাজার থানার যদুপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি নার্সিংহোমে অভিযান চালান স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। অভিযানকারীদের তালিকায় ডেপুটি সিএমওএইচ -১ ডা: মৌসুমী পাল বন্দ্যোপাধ্যায়, ডিএসপি প্রশান্ত দেবনাথ, জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর আব্দুল অডুড সহ প্রশাসনের আরও অনেকে। হঠাতই নার্সিংহোমের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য দফতরের নিয়ম অনুসারে বাকি প্রক্রিয়াগুলি পরিচালিত হচ্ছে কি না, সেটাও খোঁজখবর নেন অভিযানকারীরা। তখনই মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টি নজরে আসে, বলছেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ।

নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর

নার্সিংহোমটির ভিতরেই একটি ওষুধের ডিসপেনসারি রয়েছে। সেখান থেকেই রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হয়ে থাকে বলে জেনেছেন অভিযানকারীরা। সেই  ডিসপেনসারিতেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ? ছবিটা কিছুটা এমনই, দাবি স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের কর্তাদের। তার পরই নড়েচড়ে বসেছেন তাঁরা। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ এ নিয়ে কিছু বলেননি। 
প্রসঙ্গত, মেয়াদ-উত্তীর্ণ ওষুধের অভিযোগে আগেও তোলপাড় হয়েছে রাজ্য। বছর সাতেক আগে বিটি রোডের পাশে বেলঘরিয়া ১১ নম্বর বাস স্ট্যান্ড এলাকার একটি নার্সিংহোমে তিন বছরের একটি শিশুকে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ দেওয়ার বিষয়টি নজরে আসে। পুলিশের দাবি ছিল, ওষুধের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, এমনকী বেবি ফুডও রয়েছে ওই নার্সিং হোমে। দুই ফার্মাসিস্ট ও নার্সকে গ্রেফতারও করে পুলিশ। 

আরও পড়ুন:কলকাতায় ফের স্ক্রাব টাইপাসের হানা, কোন লক্ষণগুলো দেখে সতর্ক হবেন?

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget