এক্সপ্লোর

Malda : বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত হস্টেলে ওয়াই-ফাই পরিষেবা চালুর নামে তুলে নেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা ?

WIFI Service : ২০১৮ সাল থেকে কাজ শুরু হওয়ার পর এখনও শেষ হয়নি হস্টেল নির্মাণ। পড়ুয়াদের থাকার মতো পরিকাঠামোও তৈরি হয়নি

করুণাময় সিংহ, মালদা : হস্টেল তৈরির কাজই শেষ হয়নি। অথচ সেই হস্টেলে ওয়াই-ফাই পরিষেবা চালুর কারণ দেখিয়ে, কাজ না করেই তুলে নেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা ! চাঞ্চল্যকর অভিযোগ মালদার (Malda) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Gour Banga University)। এনিয়ে উপাচার্যের বক্তব্য, তদন্ত চলছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

অসমাপ্ত হস্টেলেই ওয়াই-ফাই পরিষেবা ?

২০১৮ সাল থেকে কাজ শুরু হওয়ার পর এখনও শেষ হয়নি হস্টেল নির্মাণ। পড়ুয়াদের থাকার মতো পরিকাঠামোও তৈরি হয়নি। অথচ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অসমাপ্ত হস্টেলেই ওয়াই-ফাই পরিষেবা চালুর নামে ১ কোটি ১৮ লক্ষ টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ! বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক প্রথম এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করে লিখিত অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন ; প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, রাতের অন্ধকারে মাটি চুরি খোদ তৃণমূল নেতার! অভিযোগ ঘিরে তপ্ত মালদা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, ২০১৯ সালের শেষ দিকে ১ কোটি ১৮ লক্ষ টাকা খরচ করে ক্যাম্পাসের হস্টেলে ওয়াই-ফাই বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অধ্যাপকের অভিযোগ, নির্মীয়মাণ হস্টেলে ওয়াই-ফাই পরিষেবা বসানোর কোনও কাজ না করেই টেন্ডারের মাধ্যমে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। 

অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে উচ্চ শিক্ষা দফতর। তৎকালীন সময়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অডিট অফিসারের দায়িত্বে ছিলেন বিনয় কৃষ্ণ হালদার, বর্তমানে ডেপুটি কন্ট্রোলার পদে রয়েছেন তিনি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার বিনয়কৃষ্ণ হালদার বলেন, তদন্ত কমিটি আমার কাছে যা জানতে চেয়েছিল আমি সবই জানিয়েছি। আমাকে যেভাবে বলা হয়েছিল, সেভাবেই আমি টেন্ডার করেছিলাম।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য শান্তি ছেত্রী বলেন, তদন্ত কমিটি গড়া হয়েছে। তদন্ত চলছে।

এদিকে বিজেপির অভিযোগ, শিক্ষক নিয়োগ থেকে ছাত্র ভর্তি, সবেতেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি চলছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে তারা।

মালদা জেলা তৃণমূলের সভাপতি প্রসূন রায় বলেন, তদন্ত কমিটির ওপর আস্থা আছে। যদি জায়গা নেই অথচ সেই জায়গা দেখিয়ে ওয়াই-ফাই বসানোর অর্থ মঞ্জুর করা হয়েছে, তাহলে সেই বিষয়ে সঠিক তদন্ত হোক এবং দোষীরা সামনে আসুক।

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য যখন তোলপাড় তখন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়াই-ফাই কাণ্ডে চাপানউতোর চরমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget