এক্সপ্লোর

Chanchal News: প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, রাতের অন্ধকারে মাটি চুরি খোদ তৃণমূল নেতার! অভিযোগ ঘিরে তপ্ত মালদা

Malda News: মাটি তোলার অভিযোগ শুধু স্থানীয় রাজনৈতিক মহলেই থেমে নেই। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে সম্প্রতি।

করুণাময় সিংহ, মালদা: রাতের অন্ধকারে মাটি চুরির অভিযোগ (Soild Theft)। অভিযোগের তির তৃণমূলের ব্লক সভাপতির দিকে। সেই নিয়ে উত্তাল মালদা (Malda News)। রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে তিনি মাটি পাচার করে দিচ্ছেন বলে অভিযোগ। তৃণমূল (TMC) নেতা যদিও অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তা নিয়ে চরমে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। 

মালদার চাঁচলে তৃণমূল নেতার বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ

মালদা জেলার চাঁচলের ঘটনা। মাটি চুরির অভিযোগ সেখানকার ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রফিকুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ তুলছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সংগঠনের সভাপতি আতাউর রহমান চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রফিকুল যদিও অভিযোগ অস্বীকার করেন।

জমি বা নদী থেকে কোনও ভাবেই মাটি কাটা যাবে না বলে নির্দেশ রয়েছে প্রশাসনের। কিন্তু অভিযোগ, প্রশাসনিক নির্দেশ অস্বীকার করে রাতের অন্ধকারে দেদার মাটি তোলা চলছে। তার পর সেই মাটি ট্র্যাক্টরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চাঁচলের আদর্শ পল্লী এলাকায়। সেখানে রফিকুলের একটি জমি রয়েছে। মাটি তুলে নিয়ে গিয়ে সেই জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: Rupchand Pal Death: হুগলির একদা দাপুটে নেতা রূপচাঁদ পাল প্রয়াত, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়

মাটি তোলার অভিযোগ শুধু স্থানীয় রাজনৈতিক মহলেই থেমে নেই। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে সম্প্রতি। চাঁচলের আসরাইল এলাকার বাসিন্দা অনিজউদ্দিন আহমেদের অভিযোগ, প্রশাসনের নির্দেশ রয়েছে মাটি কাটা বন্ধ। অথচ তার পরেও মাটি কেটে ট্র্যাক্টরে চাপিয়ে পাচার হচ্ছে। তা দিয়ে ভরাট করা হচ্ছে রফিকুলের জমি। অনিজউদ্দিন বলেন, "আমরা মাটির জন্য বাড়ির কাজ করতে পারছি না। সেখথানে সভাধিপতি কীভাবে করছেন! ক্ষমতার অপব্যবহার করছেন উনি। আমরা চাই, মাটি কাটা বন্ধ হোক অবিলম্বে।"

মাটি চুরির অভিযোগ নিয়ে সরব হয়েছে চাঁচল ১ নম্বর ব্লকের কংগ্রেস নেতৃত্বও। সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আইএনটিইউসি-র সভাপতি কাজি আতাউর রহমান বলেন, "গরু চোর,কয়লা চোরের পর এ বার মাটি চোর। নির্দেশ রয়েছে মাটি কাটা বন্ধ। নিয়ম সবার জন্যই সমান। স্বয়ং জেলা পরিষদের সভাধিপতি ক্ষমতার অপব্যবহার করছেন। প্রশাসনের মদতে রাতের অন্ধকারে মাটি পাচার হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।"

অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার, নিশ্চুপ জেলা নেতৃত্ব

 যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল। তিনি বলেন, "প্রশাসনের নির্দেশে মাটিকাটা বন্ধ রয়েছে। কোথাও মাটি কাটা হচ্ছে না। বিরোধীরা অভিযোগ করতেই পারেন। তবে তা সত্য নয়।"

এই ঘটনায় শাসকদলের নেতাদের চোর বলে আক্রমণ করেছেন মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মুও। তবে এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget