এক্সপ্লোর

Malda: মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিজেপির

Malda: মালদার কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে বিধায়ক বনাম ব্লক সভাপতি দ্বন্দ্ব।

করুণাময় সিংহ, কালিয়াচক: তৃণমূল কংগ্রেস নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলেরই একাংশ। এর ফলে অপসারিত হতে হল কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে। মালদায় দলের অন্দরে অনাস্থা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাসক শিবিরের।

কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির ৪২টি আসন। গত পঞ্চায়েত ভোটে তার ২৭টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। বাকি আসনের ১০টি পায় বিজেপি, কংগ্রেস ২টি, বামেরা ১টি এবং নির্দল ২টি আসন পায়। এরপর বোর্ড গঠন করে তৃণমূল। সম্প্রতি সভাপতি শাহানারা খাতুনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই সদস্যরা। তাতেই অপসারিত হন শাহানারা। বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়কের অভিযোগ, 'কালিয়াচক ৩ নম্বর ব্লকের দলীয় সভাপতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শাহানারাকে ক্ষমতাচ্যুত করেছেন।' 

বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, 'বিজেপিকে সঙ্গে নিয়ে দলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ করা হয়েছে। অপসারণ করিয়েছেন ব্লক সভাপতি।' অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতির পাল্টা দাবি, বর্তমানে পঞ্চায়েত সমিতিতে বিজেপির কোনও অস্তিত্বই নেই। ফলে এই অভিযোগের কোনও মানেই নেই। কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গেশ সরকার বলেন, '২০১৮ সালে বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তৎকালীন জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের হাত ধরে। এই পঞ্চায়েত সমিতিতে বিরোধী বলে কেউ নেই।'

স্বাভাবিকভাবেই তৃণমূলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের কথায়, 'গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল। দুর্নীতিগ্রস্ত প্রধান বা সভাপতিকে সরাতে বিজেপির সদস্যরা সাহায্য করবে।'

মালদার তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, 'অপসারণের কথা শুনেছি। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

যদিও মালদায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এই প্রথম নয়। এর আগে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রামপঞ্চায়েতে তৃণমূলের অনাস্থায় সরতে হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget