এক্সপ্লোর

Mahakumbh 2025: ব্যারিকেড ভাঙার পর ছত্রভঙ্গ, হদিশ মেলেনি হাসপাতালগুলিতেও, কুম্ভে গিয়ে নিখোঁজ মালদার মহিলা !

Malda Lady Missing In Kumbh: মালদা থেকে ২০ জন মিলে মহাকুম্ভে গিয়েছিলেন, কিন্তু সব যে তছনছ হয়ে গেল..

করণাময় সিংহ, মালদা: কুম্ভতে শাহী স্নান করতে গিয়ে মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা নিখোঁজ। তার নাম অনিতা ঘোষ। বয়স  ৬০ বছর।ব্যারিকেট ভেঙে যাওয়ার সময় অনেকের সঙ্গে তিনিও ছত্রভঙ্গ হয়ে যান।

সোমবার ভোরবেলা রায় কুড়ি জন মিলে প্রত্যেক প্রত্যেকেই একে অপরের আত্মীয় দুটি গাড়ি করে মালদা থেকে ২০জন কুম্ভে যান। মঙ্গলবার রাতে ব্যারিকেট ভেঙে যাওয়ার সময় ছত্রভঙ্গ হয়ে যান।দু'ঘণ্টা পর বাকিদেরকে পাওয়া গেলেও এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনিতা ঘোষকে।উদ্বিগ্ন পরিবার।বাকি যারা গেছিলেন তারা খোঁজাখুঁজি করছেন ওই এলাকায়। হাসপাতাল গুলিতেও খবর নিচ্ছেন।ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবার।

অপরদিকে, কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়েও বরাত জোরে প্রাণে বেঁচেছেন শুক্লা দেবনাথ। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে একাই গেছিলেন পুণ্য অর্জনে। মহিলার অভিযোগ, পদপিষ্ট হওয়ার পর কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুলিশের দেখা মেলেনি। গাছের নীচে রাত কেটেছে। জল-খাবার কিছুই মেলেনি। ফিরবেন কী করে, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এবিপি আনন্দ-কে প্রয়াগরাজ থেকে ভিডিওকলে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শুক্লা দেবনাথ।

তিনি বলেছেন, সঙ্গমঘাট থেকে আমি আড়াইটা-তিনটে নাগাদ বের হই। আর ওই লাইনেই আমি পদপৃষ্ঠ হয়ে যাই। আমি একজন বৃদ্ধমাকে বাঁচাতে গিয়ে, পদপিষ্ট হই। ..এরপর আমার উপর আরও ২০ জন পড়ে যায়। এবং ২০ জন পড়ার পর, আধাঘণ্টা ধরে কেউ বাঁচাতে আসেনি। অনেকবার আর্তনাদের পরও তিনি কারও সাহায্য পাননি বলে জানিয়েছেন তিনি।আমি একজন সমাজকর্মী। আমার উপরে যে ২০ জন পড়েছে, তাঁদের প্রাণ আছে কিনা, আমি তাও জানি না। কিন্তু ওই ২০ জনের মধ্যে আমি একজন সাক্ষী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করে, আমি বের হয়েছি ওখান থেকে। আমি তো জ্ঞান হারিয়েছিলাম। আমার আর কিছু মনে নেই। ওখানে একজন মেয়ে আমার চোখে মুখে জল দেয়। আমার সারা শরীর আঘাতে আঘাতে ভরা।

মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগে ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল।  মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।  মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর নলিতে কোপ ! ফিনকি দিয়ে বের হল রক্ত, প্রাণে বাঁচতে দৌঁড়ল তরুণী..

দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে ৩ বার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, DGP, ADG আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।  

 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget