এক্সপ্লোর

Malda: মালদায় ছাঁটাই পুরসভার ১৮ জন অস্থায়ী কর্মী, শুরু রাজনৈতিক বিতর্ক

Malda: সম্প্রতি পুরাতন মালদা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হন বৈশিষ্ট্য ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার মাসখানেকের মধ্যে পুরসভার ১৮ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেন তিনি।

করুণাময় সিংহ, মালদা: ১৮ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করলেন পুরাতন মালদার প্রশাসক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি পুরাতন মালদা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হন বৈশিষ্ট্য ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার মাসখানেকের মধ্যে পুরসভার ১৮ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেন তিনি। এই কর্মীদের কোনও কাজ ছিল না, অথচ ওদের বেতন দিতে মাসে খরচ হচ্ছে ৩৬ লক্ষ টাকা। সেই কারণেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত, দাবি পুর প্রশাসকের। চেয়ারম্যানের এই সিদ্ধান্তের পাশে নেই দল, জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, ১০ বছরে তৃণমূল জমানায় পুরসভা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।

অন্যদিকে মালদায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিরোধীদের সঙ্গে নিয়ে দলের পঞ্চায়েত প্রধানকে সরালেন বিজেপি সদস্যদের একাংশ। পঞ্চায়েতের সব বিজেপি সদস্যই তাদের দলে আসবেন বলে দাবি করেছে তৃণমূল। পাল্টা ভয় দেখানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুতে চার দল । কিন্তু উল্টো ছবি ধরা পড়ল মালদায়। তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পঞ্চায়েত প্রধানকেই সরালেন বিজেপি সদস্যদের একাংশ। যে ঘটনায় ফের প্রকাশ্যে এল পদ্ম শিবিরের কোন্দল।

চাঁচলের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েত। অপসারিত হয়েছেন এই পঞ্চায়েতের বিজেপি প্রধান পুষ্পা ওঁরাও। ১৫ আসনের পঞ্চায়েতে বিজেপির সদস্য রয়েছেন ৯ জন। কিন্তু তলবি সভায় প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপির ৪ সদস্য। তাঁরা সঙ্গে পেয়েছেন তৃণমূলের তিন জন, কংগ্রেসের দুই এবং বামেদের এক জন সদস্যকে।

দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন এঁরা। যদিও তা মানতে নারাজ অপসারিত পুষ্পা ওঁরাও। যে চার বিজেপি সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁরা কেউ দলবদল করেননি। তবে তৃণমূলের দাবি, আগামী দিনে বিজেপি সদস্যরা তাদের দলেই যোগ দেবেন। 

চাঁচল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রফিকুল হোসেন বলেন, বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই অনাস্থা। উন্নয়নের সামিল হতে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন।

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget