এক্সপ্লোর

Malda: মালদায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডেকেও গরহাজির বিজেপি সদস্যরা, অস্বস্তিতে দু’দল

BJP vs TMC in Malda: পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনা এবং তাতে গরহাজির থাকা নিয়ে তৃণমূল ও বিজেপি দু’দলই অস্বস্তিতে। তৃণমূলের সংঘাতও প্রকাশ্যে এসে গিয়েছে।

করুণাময় সিংহ, মালদা: তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডেকেও গরহাজির বিজেপি-র সদস্যরা। ফলে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বহাল থাকলেন মৃণালিনী মন্ডল মাইতি। যা নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। নিজের পদ বাঁচাতে বিজেপি-কে দিয়ে অনাস্থা ডাকানোর অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব।                        

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি আটটি করে আসন দখল করে। দু’টি আসন জয়লাভ করে কংগ্রেস। পরে কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগদান করায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে রাজ্যের শাসক দল। সভাপতি নির্বাচিত হন মৃণালিনী মন্ডল মাইতি। সম্প্রতি সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকেন বিজেপি-র ৬ জন সদস্য। গতকাল ছিল সেই অনাস্থার তলবি সভা। কিন্তু অনাস্থা আনার পরেও বিজেপি-র কোনও সদস্যই হাজির না হওয়ায় বাতিল হয়ে যায় সভা।

এই সভা বাতিল হওয়া ঘিরে প্রকাশ্যে এসেছে তৃণমূলের সংঘাত। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হারেজ আলির অভিযোগ, সভাপতি পদে বহাল থাকতে বিজেপি-র সদস্যদের দিয়ে অনাস্থা আনেন সভাপতি নিজেই। বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি-র সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির যোগসাজশ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মৃণালিনী মন্ডল মাইতি। তিনি দাবি করেছেন, ‘এগুলি ভিত্তিহীন অভিযোগ। বিজেপি আমার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। সংখ্যাগরিষ্ঠতা নেই তাই তাঁরা মিটিংয়ে আসেননি।’

এই ঘটনা ঘিরে অস্বস্তিতে জেলা তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। দল সবকিছুর ওপর নজর রাখছে। কেউ দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে দল কঠোর ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে মালদা উত্তরের বিজেপি-র সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বলেছেন, ‘দল এই ধরনের বিষয়কে অনুমোদন দেয় না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget