এক্সপ্লোর

Malda: তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ডেকে বিপাকে বিজেপি, গরহাজির সদস্যরাই

অনাস্থাকারী সদস্যরা অনুপস্থিত থাকায় হারিয়ে গেল অনাস্থা প্রস্তাব।

করুণাময় সিংহ, মালদা: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকে ফের মুখ পুড়ল বিজেপির। অনাস্থাকারী সদস্যরা অনুপস্থিত থাকায় হারিয়ে গেল অনাস্থা প্রস্তাব। স্বপদে বহাল থাকলো প্রধান ও উপ-প্রধান। মালদার চাঁচল-২ নং ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলে বিজেপি ও অন্যান্য বিরোধী দলের সদস্যরা।

মঙ্গলবার অনুস্ঠিত হয় তৃণমূল পরিচালিত মালতিপুর গ্রাম পঞ্চায়েতে তলবি সভা। তবে নির্দিষ্ট সময়ের মধ‍্যে অনাস্থা আনা সদস‍্যের গরহাজিরে পঞ্চায়েতের বোর্ড পূর্বের মতো স্বপদে বহাল থাকল বলে জানিয়েছেন চাঁচল-২ নং ব্লকের বিডিও দিব‍্যজ‍্যোতি দাস। উল্লেখ্য,২০১৮ সালের নির্বাচনে ২০ আসন বিশিষ্ট মালতিপুর গ্রাম পঞ্চায়েতে দশটিতে আসনে জয়লাভ করে তৃণমূল। 

বিজেপি ৩,কংগ্রেস ৫  ও সিপিআইএম ২ টি তে জয়ী হয়। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধান হিসেবে নির্বাচিত হয় মহম্মদ হালিম ও উপপ্রধান হয় মৌসুমী  খাতুন। তবে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকেন বিজেপি কংগ্রেস সিপিএম ও তৃণমূলের দুই সদস্য। তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এদিন বিরোধীরা তলবি সভায় হাজির হননি। ফলে এই পঞ্চায়েত তৃণমূলের দখলেই থাকল।

অন্যদিকে, দলবদলের জল্পনা উড়িয়ে দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। বললেন, বিজেপিতেই থাকবেন। অন্যদিকে, আচমকাই বিজেপির সাংস্কৃতিক আহ্বায়কের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

কয়েকদিন ধরেই তাঁর দলবদল ঘিরে জল্পনা তৈরি হচ্ছিল। আজ দলবদলের জল্পনা ওড়ালেন বালুরঘাটের বিজেপির বিধায়ক অশোক লাহিড়ি। বললেন, আমার নামে যে রটনা চলছে, সেটা মিথ্যে। আমি বিজেপির বিধায়ক। বালুরঘাট থেকে জিতেছি। বিজেপিরই এমএলএ আছি।

বিধানসভা ভোটে হারের পর থেকেই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় থেকে শুরু করে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বাগদার বিশ্বজিৎ দাস থেকে শুরু করে  কালিয়াগঞ্জের সৌমেন রায়-- একে একে চারজনই তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget