এক্সপ্লোর

Malda News : পঞ্চমবার ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান হচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

Krishnendu Narayan Choudhury : চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আগের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছেন।

করুণাময় সিংহ, মালদা : এই নিয়ে পঞ্চমবার। ইংরেজবাজার পুরসভার (English Bazar Municipality) চেয়ারম্যান পদে বসতে চলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury)। পাশাপাশি মালদা (Malda) জেলা তৃণমূলের (TMC) পক্ষ থেকে জানানো হয়েছে পুরাতন মালদার (Old Malda Municipality) পুরপ্রধান হচ্ছেন কার্তিক ঘোষ (Kartik Ghosh)। ২০১৫ সালের পর দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই পুরসভাতেই শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৩০ মার্চ।

গত বিধানসভা ভোটে (Assembly Election) ইংরেজবাজার আসনে লড়াই করলেও বিজেপি (BJP) প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরভোটে অবশ্য তাঁর নেতৃত্বে ইংরেজবাজার পুরসভা দখল করেছে ঘাসফুল শিবির। তাই ফের একবার পুরপ্রধান হিসেবে তাঁর ওপরই আস্থা রাখল দল। ১৯৯৫ সালে প্রথমবার পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারপর ফের ২০০০ সালে। ২০০৫ সালে অবশ্য হেরে গিয়েছিলেন। তারপর ২০২০, ২০১৫ ও এবারে ফের পুরপ্রধানের দায়িত্বে বসলেন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আগের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছেন। সে সময় দল তাঁকে ইস্তফা দিতে বলেছিল জানিয়ে শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি পঞ্চমবার দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, 'আমি দলের সৈনিক। মমতাদি ভরসা করে যে কাজের দায়িত্ব দিয়েছেন, সেটা ভালভাবে পালন করার চেষ্টা করব।' তৃণমূল সুপ্রিমোর বিভিন্ন ঘোষিত কর্মসূচি তাঁর পুর এলাকার তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

এদিকে, এদিনই উত্তর দিনাজপুরের ৩ পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। ইসলামপুরের পুরপ্রধান হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল।  ডালখোলা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বদেশ সরকার। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন রামনিবাস সাহা। ২১ মার্চ ডালখোলা পুরসভার বোর্ড গঠন। ২৩ মার্চ ইসলামপুর ও ২৫ মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠন। 

আরও পড়ুন- বন্যাত্রাণের ৭৬ লক্ষ টাকা তছরূপের অভিযোগ! থানায় আত্মসমর্পন তৃণমূল নেতার

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget