এক্সপ্লোর

Malda BSF: ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশির

Malda BSF News: বাংলাদেশের দিক থেকে ১০-১২ জন সীমান্তের এপারে  প্রায় ১ হাজার ২০০ মিটার ঢুকে এসেছে বলে জানান হয় বিএফএফ সূত্রে।

প্রকাশ সিন্হা, করুণাময় সিংহ, মালদা: মালদার কালিয়াচকে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাত ১টা ৪০ নাগাদ নওদা এলাকায় ওই ঘটনা ঘটেছে। 

বিএসএফ সূত্রে দাবি, সীমান্তরক্ষীদের টহলদারি দলের চোখে পড়ে, বাংলাদেশের দিক থেকে ১০-১২ জন সীমান্তের এপারে  প্রায় ১ হাজার ২০০ মিটার ঢুকে এসেছে। অভিযোগ, বিএসএফ জওয়ানরা আটকালে আচমকাই তারা পাথর ছুড়তে শুরু করে। তাদের হাতে ধারাল অস্ত্র ছিল বলেও অভিযোগ।

বিএসএফ কর্তৃপক্ষের দাবি, এরপরই জওয়ানরা আত্মরক্ষার জন্য এক রাউন্ড গুলি চালায়।  এক ব্যক্তির পেটে গুলি লাগে। বাকিরা গোলমালের মধ্যে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। বিএসএফ সূত্রে দাবি, মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। বাড়ি নবাবগঞ্জে। ঘটনাস্থল থেকে দেড়শো বোতল মাদক হিসেবে ব্যবহার করা হয় এমন কাফ সিরাপ উদ্ধার হয়েছে বলে দাবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-কেও বিষয়টি জানানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। 

আরও পড়ুন, জমিতে ছাগল ঢোকা নিয়ে বচসা, যুবকের গোপনাঙ্গ কাটলেন‌  মহিলা  

অন্যদিকে, মালদা শহরে (Malda Town) বিমানবন্দরের (Airport) পরিকাঠামো খতিয়ে দেখল এয়ার পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দল সূত্রে খবর, এখন যা রানওয়ে আছে, তাতে ১৯ আসনের বিমান ওঠানামা সম্ভব। কিন্তু তার চেয়ে বড় বিমান ওঠা-নামা করতে গেলে রানওয়ের দৈর্ঘ্য বাড়াতে হবে। রানওয়ের জন্য জমি ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমি জট কাটিয়ে মালদা বিমানবন্দর কত দিনে বড় বিমান চলাচলের উপযোগী হয়ে ওঠে এখন সেটাই দেখার। 

প্রসঙ্গত, মালদা বিমানবন্দর থেকে যাতে দ্রুত বিমান পরিষেবা শুরু করা যায়, সেবিষয়ে তৎপর হতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ৮ ডিসেম্বর জেলার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের ১২ দিনের মাথায়, মালদা এয়ারপোর্টের রানওয়ে পরিকাঠামো খতিয়ে দেখল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সোমবার কেন্দ্রীয় সংস্থার দুই বিশেষজ্ঞ বিমানবন্দর এলাকা খতিয়ে দেখেন। নেতৃত্বে ছিলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ধনঞ্জয় তিওয়ারি। সঙ্গে ছিলেন জেলা প্রশাসন এবং পূর্ত দফতরের আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget