এক্সপ্লোর

Malda: ফের জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু মালদায়

গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। কাল রাতেই মৃত্যু হয় শিশুর।

করুণাময় সিংহ, মালদা: জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশু। গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। কাল রাতেই মৃত্যু হয় শিশুর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর হৃদযন্ত্রে সমস্যা ছিল। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়েছিল। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহার। এই নিয়ে মালদা জেলায় গত ৯ দিনে শিশু-সহ ৯ জনের মৃত্যু হল।

আরও পড়ুন: Cyclone in Bengal: ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পরই তৎপর লালবাজার, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ দল

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরবঙ্গ থেকে ফের মিলেছে শিশুমৃত্যুর খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, গত ৩ দিনে সেখানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিলিগুড়ি, নকশালবাড়ি, খড়িবাড়ি থেকে আসা ওই ৩ শিশুর জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। উদ্বেগের খবর মিলেছে দক্ষিণবঙ্গের বীরভূম থেকেও। বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, গত ২ সপ্তাহে প্রায় ১৬০ জন শিশু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের বিভিন্ন জায়গা তো আছেই, জ্বরে আক্রান্ত শিশু আসছে পূর্ব বর্ধমান থেকেও। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু বলেন, “এখনও পর্যন্ত ১৬০ জন মতন বাচ্চা ভর্তি। বেশিরভাগই ঠান্ডা জ্বর সর্দির উপসর্গ নিয়ে আসছে। মনে হচ্ছে সিজনাল।’’

অন্যদিকে, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে শিশুদের জন্য আলাদা কোভিড ওয়ার্ড তৈরি করছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বিধান ব্লকে শিশুদের জন্য সাধারণ শয্যা থাকছে ৫০টি। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকছে ১২টি শয্যা। 

আরও পড়ুন: Gorumara National Park : ঘুরছে সন্দেহভাজনরা ! গোরুমারায় হাই অ্যালার্ট জারি বন দফতরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget