এক্সপ্লোর

Gorumara National Park : ঘুরছে সন্দেহভাজনরা ! গোরুমারায় হাই অ্যালার্ট জারি বন দফতরের

২০১৭ সালের এপ্রিল মাসে গোরুমারা অভয়ারণ্যে চোরাশিকারিদের হাতে মৃত্যু হয়েছিল দুই গণ্ডারের। তারপর ২০১৮ সালের ডিসেম্বর মাসে একইভাবে আরও একটি গণ্ডার মেরে তার খর্গ কেটে ভিন রাজ্যে পাচার করেছিল চোরাশিকারিরা।

রাজা চট্টোপাধ্যায়, ডুয়ার্স : ফের গোরুমারা অভয়ারণ্য এলাকায় তিন সন্দেহভাজনের দেখা মিলেছে বলে দাবি বন দফতরের। এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি হয়েছে সেখানে। এমনিতেই গোরুমারা অভয়ারণ্য সহ ডুয়ার্সের একাধিক বনাঞ্চলে ২৪ ঘণ্টাই নজরদারি চলে। সম্প্রতি সন্দেহভাজনের দেখা মেলায় আরও নজরদারি শুরু হয়েছে গোরুমারা অভয়ারণ্য, চাপরামারি, মূর্তি সহ একাধিক চাবাগান অঞ্চলে। বিগত দিনের মতো গণ্ডার শিকারের মতো ঘটনা যাতে আর না ঘটে সেই কারণে নিরাপত্তা ঢেলে সাজিয়েছে বন দফতর।

২০১৭ সালের এপ্রিল মাসে গোরুমারা অভয়ারণ্যে চোরাশিকারিদের হাতে মৃত্যু হয়েছিল দুই গণ্ডারের। তারপর ২০১৮ সালের ডিসেম্বর মাসে একইভাবে আরও একটি গণ্ডার মেরে তার খর্গ কেটে ভিন রাজ্যে পাচার করেছিল চোরাশিকারিরা। তাই, এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বন দফতর। স্বাভাবিকভাবেই নিরাপত্তা কঠোর করতে বনাঞ্চলে কোথাও হেঁটে, কোথাও আবার কুনকি হাতি নিয়ে চলছে বনকর্মীদের টহল। লাটাগুড়ি ও গোরুমারা অঞ্চলের ৩১ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন গাড়ি চোখে পড়লে সেই গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও নাকা তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা।

আরও পড়ুন ; জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকল হাতির দল, গজরাজকে দেখতে ভিড় গ্রামবাসীদের

প্রতি বছরই জুলাই মাসের ১৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত তিন মাস সমস্ত বনাঞ্চল বন্ধ থাকে বন্যপ্রাণীদের প্রজননের কারণে। সম্প্রতি জঙ্গল খুলে যাওয়ায় পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এই সুযোগ যাতে চোরাশিকারিরা কাজে লাগাতে না পারে সেদিকেও নজর রাখছে বন দফতর। ২২ তারিখে গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, এস এসবি ও নাগরাকাটা থানার পুলিশ বন দফতরের প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডোকে নিয়ে মরাঘাট বনাঞ্চল সংলগ্ন হলদিবাড়ি চাবাগান অঞ্চলে এরিয়া ডমিনেশন চালায়। তল্লাশি চলাকালীন পিকু খরিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে হরিণের খর্গ সহ চাবাগান অঞ্চলে লুকিয়ে রাখা ছয় সিএফটি শাল কাঠ। অভিযুক্ত পিকু খরিয়াকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে বন দফতর। পাশাপাশি, তিন সন্দেহভাজনের সাথে এই পিকু খরিয়ার কোনও যোগসাজশ আছে কি না সেটাও তদন্ত করে দেখছেন বন আধিকারিকরা।

বনকর্মী তথা ফরেস্টের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি বিজয় ধর বলেন, চাপরামারি, গোরুমারার বনকর্মীরা সতর্ক আছেন। গোরুমারা অভয়ারণ্য এলাকায় ২৪ ঘণ্টাই অ্যালার্ট আছে। 

ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি জানান, কিছু অচেনা লোককে গোরুমারার বামনডাঙা এলাকায় দেখা গেছে। তাই বনরক্ষার স্বার্থে কর্মীরা প্রচেষ্টা করে যাবেন। কোথাও হেঁটে, কোথাও হাতির পিঠে চেপে চলছে নজরদারি। বন দফতরের প্রশিক্ষিত কুকুরও ভীষণভাবে কাজে দিচ্ছে। যাকে ধরা হয়েছে তার কাছ থেকে তথ্য যেটা এসেছে সেটা বন আধিকারিকরা গোপন রেখেছেন জঙ্গলের স্বার্থে।

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget