এক্সপ্লোর

Malda Migrant Labor Death: বাবা বিশেষভাবে সক্ষম, নাবালক ভাই, মা অসুস্থ, ভিনরাজ্যে কাজে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরল মালদার শ্রমিকের দেহ

Migrant Labor Death: এই নিয়ে মাসখানেকের মধ্যে মালদার ২৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।     

করুণাময় সিংহ, মালদা : মিজোরামে সেতু-বিপর্যয়ের পর অন্ধকার নেমে এসেছে মালদার ঘরে ঘরে। স্বজন হারানোর শোকের সেই আবহ কাটতে না কাটতেই ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মালদার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। ২২ বছরের ইতেকাপ শেখের কফিনবন্দি দেহ ফিরল ইংরেজবাজারের নতুন ন’ঘরিয়া গ্রামের বাড়িতে। (Migrant Labor Death)

গ্রামবাসীদের দাবি, ইতেকাপের বাবা বিশেষভাবে সক্ষম, ভাই নাবালক, মাও অসুস্থ। গ্রামে ১০০ দিনের কাজ না থাকায়, মাসখানেক আগে গুজরাতের সুরাতে পাড়ি দেন ওই তরুণ। অভিযোগ, শনিবার মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজ না পেয়ে ইতেকাপের মতো অনেকেই চলে যাচ্ছেন ভিনরাজ্যে। এই নিয়ে মাসখানেকের মধ্যে মালদার ২৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।     

গত ২৩ অগাস্ট, মিজোরামের (Mizoram) আইজলের কাছে সাইরাংয়ে নির্মীয়মান রেল সেতু ভেঙে প্রাণ যায় মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ২৮ অগাস্ট, অসমের জোড়হাটে রেলের টাওয়ার বসানোর কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে মানিকচকের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।          

কিছুদিন আগেই ধনধান্য অডিটোরিয়ামে রিয়েল এস্টেট সংগঠনের এক অনুষ্ঠানে, পরিযায়ী শ্রমিকদের এরাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।  আবার মঙ্গলবারই নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ' দেশের পূর্ব ভাগকে সমৃদ্ধ করতে হবে। ভারতের পূর্ব ভাগ, যেটা সম্পদে পরিপূর্ণ সেখানকার যুবকদের রোজগারের জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে, এই পরিস্থিতি আমাদের বদল করতেই হবে। ' 

ওয়াকিবহাল মহলের ধারণা, নাম না করে কি এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে নিশানা করলেন নরেন্দ্র মোদি? রাজ্য সরকারের পরিসখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের সংখ্যা প্রায় ৩৮ লক্ষ।  সম্প্রতি মিজোরামে রেলের নির্মীয়মাণ সেতু ভেঙে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু হয়! ২০১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী,  গোটা দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৬ কোটি। করোনাকালে লকডাউনের সময় তাঁদের অনেককেই চরম দুর্দশার শিকার হতে হয়েছে। এই প্রেক্ষাপটেই এবার নরেন্দ্র মোদির মুখে উঠে আসে পরিযায়ী শ্রমিকদের কথা। পূর্বের কথা। 

বাগযুদ্ধ তো চলবে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের হাল কি কোনওদিন কোনও সরকার শুধরাবে? সেটাই বড় প্রশ্ন। 

আরও পড়ুন :

পিএম বিশ্বকর্মা যোজনার যাত্রা শুরু, ১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget