এক্সপ্লোর

Malda : মালদায় বিজেপির রক্তক্ষরণ অব্যাহত, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি সহ দুই শতাধিকের তৃণমূলে যোগদান

মালদার বামনগোলায় আরও শক্তিক্ষয় হল বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বালা সহ দুই শতাধিক কর্মী।

করুণাময় সিংহ, মালদা : মালদার বামনগোলায় আরও শক্তিক্ষয় হল বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বালা সহ দুই শতাধিক কর্মী। বিজেপির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে দলত্যাগ কিষাণ মোর্চার সভাপতির। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এই পরিস্থিতিতে বামনগোলায় আরও শক্তিশালী হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এখানে দল ভাল ফলাফল করবে বলে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনে হবিবপুর কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করলেও, ওই এলাকায় বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত ও বামনগোলা পঞ্চায়েত সমিতি ইতিমধ্যে হাতছাড়া হয়েছে বিজেপির। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বামনগোলা বিজেপি কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বালা। 

গতকাল মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা বালা ঠাকুর ও জেলা তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠানে বিশ্বজিৎ বালা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর সাথে মতুয়া সম্প্রদায়ের দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পরে বিশ্বজিৎ বালা জানান, বিজেপিতে বঞ্চনার শিকার হয়েছেন। তাই উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি। 

এই যোগদানের ফলে বামনগোলা এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলে মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। অন্যদিকে মমতা বালা ঠাকুর বলেন, ভুল বুঝিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁরা পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। 

যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।  জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, বিশ্বজিৎ বালা বেশ কিছু দিন ধরেই দলের সাথে যোগাযোগ রাখছিলেন না। তাঁকে সরিয়ে অন্য জনকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হবে তা জানতে পেরে তিনি দল বদল করেছেন। তাঁর দল বদলে কোনও ক্ষতি হবে না।

এই দলবদল ঘিরে জেলায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Malda: মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের

ভিডিও

Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |
Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget