এক্সপ্লোর

Malda News: মালদায় আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার ছেলের সঙ্গে গ্রেফতার ৩

Malda TMC leader's son Arrested: আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার ছেলের সঙ্গে গ্রেফতার তিন। ফের বিতর্কের মুখে শাসক দল।

করুণাময় সিংহ,মালদা: আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার (TMC leader) ছেলের সঙ্গে গ্রেফতার তিন (Malda Crime)। মালদার মানিকচক থানার গোপালপুর এলাকার ঘটনা। মানিকচক থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে ধরমপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। সেই আম বাগান থেকে গ্রেফতার করা হয় তিনজনকে।ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। 

পুলিশসূত্রে খবর, ধৃতরা হল কার্নেল আনোয়ার, কাসিম শেখ ও নুর হোসেন। এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত চার রাউন্ড গুলি, একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এই ধৃতদের মধ্যে কার্নেল আনোয়ার হচ্ছে তৃণমূল নেতা তথা মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিনের ছেলে। কর্নেল আনোয়ার মানিকচকের গোপালপুর বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। ধৃত তিনজনকেই আজ মালদা জেলা আদালতে পাঠালো মানিকচক থানার পুলিশ। কী কারনে আগ্নেয়াস্ত্র-সহ এই তিনজন ওই এলাকায় জড়ো হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের ধারণা কেবলমাত্র তিনজন নয়, আরও বেশ কয়েকজন দুষ্কৃতি ছিল ওই এলাকায়। যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন, 'নিয়তির নির্মম পরিহাস', পার্থ-কুণালের ভিডিও আপলোড করে নয়া টুইস্ট সুকান্ত-র

যদিও তৃণমূল নেতা শরিফ উদ্দিনকে ফোন করা হলে, তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায়। প্রসঙ্গত, রাজ্যে এমনিতেই একের পর এক অপরাধমূলক কাঝে নাম জড়িয়েছে শাসকদলের। তৃতীয়বার সরকার গঠনের পর গত বছর থেকেই কড়া হাতে অপরাধ দমনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কেউ অপরাধে জড়ালে, 'আইন আইনের পথে চলবে', বলেও নির্দেশ দিয়েছেন তিনি। বগটুইকাণ্ডে আনারুলের গ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন তিনিই। তবে বরাবরাই এই ইস্যুগুলি প্রকাশ্যে আসতেই, বিজেপির দাবি, 'শাসকদলের রাঘববোয়াদের আড়াল করতে , চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে।' যদিও এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget