এক্সপ্লোর

Kali Puja: ডাকাতির আগে এখানেই পুজো দিত ডাকাতরা, কথিত আছে পুজোয় যুক্ত ছিলেন দেবী চৌধুরানী

Malda Kali Pujo: ঐতিহ্য বজায় রেখে প্রথা মেনে আজও হয়ে আসছে গোবর্জনা কালীপুজো । কথিত আছে এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন দেবী চৌধুরানী । এক সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে যেত।  

অভিজিৎ চৌধুরী, মালদা: ঐতিহ্য বজায় রেখে প্রথা মেনে ধুমধাম করে আজও হয়ে আসছে গোবর্জনা কালীপুজো (Kali Pujo)। কথিত আছে এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন দেবী চৌধুরানী (Devi Chaudhurani)। এক সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে যেত।  নদী পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় খড় দিয়ে তৈরি মন্দিরে হতো পুজো। বদলেছে সময়। খরস্রোতা নদী এখন শান্ত। জঙ্গলকীর্ণ এলাকা এখন জনবহুল। শুধু বদলায়নি মা কালীর পুজোর প্রথা।মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের গোবর্জনা কালী মাতা ঠাকুরানি মন্দির। এই মন্দির প্রায় কয়েক হাজার বছরের পুরনো মন্দির।

জানা গিয়েছে,এই মন্দিরে আগে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা কালী মাতার পুজো করে ডাকাতি করতে যেতেন। সেই সময় থেকেই শুরু হয় গোবরজর্নার কালীমাতার পুজো। তারপর থেকেই চৌধুরী পরিবারের সদস্যরা রীতিনীতি মেনে করে আসছেন কালীপূজো। আর মাএ হাতে গোনা কয়েকটা দিন বর্তমানে জোর কদমে চলছে মন্দিরের প্রস্তুতি। আরো জানা গেছে, এই কালীমন্দিরে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। শুধু হিন্দু সম্প্রদায় মানুষ নয়, মুসলিমরাও এখানে এসে পূজো দেয়।  পুজোর দিন থেকে শুরু হয় মেলা।আগামী দুই বছর কোরনার কালো দাপটে ভক্তদের সমাগম ছিল খুবই কম।এবার পরিস্থিতি অনেক ভালো এবছর কয়েক হাজার ভক্তদের সমাগম হবে। এই মন্দিরে পাঠা বলির রেওয়াজ রয়েছে।প্রায় কয়েক হাজার পাঠা বলি হয় বলে জানা গেছে।এ মুহূর্তে চলছে জোরদার প্রস্তুতি।

আরও পড়ুন, মানিকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের

পুজোর দায়িত্বে থাকা চৌধুরী পরিবারের শ্যামাপদ চৌধুরী বলেন, 'কয়েক হাজার বছরের পুরনো মন্দির। সম্পূর্ণ ইতিহাস আমাদের পূর্বপুরুষেরা জানতেন আমরা হয়তো পুরোটা জানি না। তবে দেবী চৌধুরানীর সঙ্গে জড়িত আছে এই মন্দির। আগেকার দিনে ডাকাতেরা এই মন্দিরে এসে পূজো দিত। বহু বছর ধরেই ধুমধাম করে হয় পুজো। শুধুমাত্র উত্তরবঙ্গ নয় আশেপাশের রাজ্য থেকেও বহু মানুষ আছে পুজো দেওয়ার জন্য।বাংলার ইতিহাস এবং বাংলার বিভিন্ন সাহিত্যে আমরা বিভিন্ন কালীপূজার ইতিহাস পড়েছি। সে ইতিহাস যেমন ঐতিহ্যমন্ডিত তেমন রোমাঞ্চকর। সারা বাংলা জুড়েই কালীপুজোর বহু পুরনো ইতিহাস রয়েছে। সে রকম বেশ কিছু ঐতিহাসিক কালীপুজো আজও বর্তমান। তার মধ্যে একটি হল এই কালীপুজো।'

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget