এক্সপ্লোর

Malda News : চলছিল জন্মদিনের পার্টি, আচমকাই তৃণমূল কর্মীকে নেওয়া হল বন্ধ ঘরে, 'কুপিয়ে খুন' শাসক নেতাকে ! ছাড় পেলেন না স্ত্রীও

Malda TMC Leader Murder Case: রাজ্যে একের পর এক তৃণমূল নেতা খুন, এবার হাড় হিম করা ঘটনা মালদায়

মালদা: ভাঙড়ে তৃণমূল নেতার পর মালদায় তৃণমূল কর্মী খুন ! ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতেই  বন্ধ ঘরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে কুপিয়ে খুন! আবুল কালামের স্ত্রী-সহ আরও ৩জন গুরুতর আহত। তৃণমূলেরই নেতা মাইনুল শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ।

আরও পড়ুন, 'বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু ! কী প্রতিক্রিয়া শাসকদলের ?

নিহত তৃণমূল কর্মীর বাবা আইনুল হক বলেন, 'জমির ব্যবসা মনেহয় পঞ্চায়েত সমিতির সদস্য। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। মারপিঠ, মারধর করে। ওর সঙ্গে যেগুলো ছেলে ছিল আমার ছেলে গেছিল ওখানে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল।  আমার ছেলেকে নিমন্ত্রণ করেছিল। এই রাত সাড়ে ১১টায় ফোন করার পরে আর ফোন নেই। মোটামুটি পৌনে ১২টা-১২টার দিকে এই ঘটনা ঘটেছে। জমির কারবারি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ। মাইনুলকে জমি মাফিয়া বলে আক্রমণে খোদ দলেরই ব্লক সভাপতি!পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে জিতে পরে তৃণমূলে যোগ মাইনুলের। কেন দলে নেওয়া হয়েছিল মাইনুলকে? প্রশ্ন তৃণমূলেরই ব্লক সভাপতির। নিয়ম মেনেই দলে ফিরতে চেয়েছিল মাইনুল, পাল্টা দাবি জেলা সভাপতির। 

অভিযুক্ত মাইনুল শেখের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইংরেজবাজার ব্লকের তৃণমূল সভাপতি। ইংরেজবাজার  তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি প্রতিভা সিংহ বলেন,আমি যখন ২০২৩-এ ভোট করি ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল ২০১৮ তে । কিন্তু ওর নামে অনেক অভিযোগ ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে...করেছিলাম টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না। যারা জয়েন করিয়েছে তারা তো জানে। এরমধ্যেই সামনে এসেছে এই ছবি।যেখানে দেখা যাচ্ছে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সীর হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করছেন মাইনুল শেখ। 

অপরদিকে, ফের উত্তপ্ত হল ভাঙড়। ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ঘনিষ্ট তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। ISF - এর বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার ISF-এর। এদিন দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে কাশীপুরের বিজয়গঞ্জে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পডেন তিনি।

তৃণমূল বিধায়ক ক্য়ানিং পূর্ব  সওকত মোল্লা বলেন, ও আজকেই দুটো মিটিং-এ ছিল। বাড়ি ফিরছিল। ভাঙড়ে ISF আশ্রিত দুষকৃতীরা  এই ধরনের কাজ করছে। আমরা পুলিশকে জানিয়েছি এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পঞ্চায়েত নির্বাচনের সময় দীর্ঘদিন ধরে অশান্ত ছিল ভাঙড়। মনোনয়ন থেকে ফল ঘোষণা অবধি লাগাতার অশান্তি চলে দক্ষিণ ২৪ পরগনার এই জায়গায়। বাদ যায়নি খুনোখুনিও। বিধানসভা ভোটের বছরখানেক আগে ফের রাজনৈতিক হিংসা ফিরল ভাঙড়ে। খুন হলেন তৃণমূল নেতা ।ঘটনার পর থমথমে এলাকা। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget