এক্সপ্লোর

Malda : হঠাৎ বৃষ্টিতে গাছের নীচে আশ্রয়, মালদায় বজ্রপাতে জখম ৯

People injured by Lightning : আহতদের হবিবপুর বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা : ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) প্রভাবে রাজ্যের বেশ কয়েক জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain) হয়েছে। আজ বৃষ্টিপাত হয় মালদাতেও। এই বৃষ্টি চলাকালীনই আজ সকালে বজ্রপাতে ৯ জন আহত হলেন। তাঁদের হবিবপুর বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, মালদার হবিবপুর থানার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে তাঁরা জমিতে কাজ করছিলেন। সেইসময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। একটি গাছের নিচে আশ্রয় নেন কয়েকজন। সেই সময় বজ্রপাতে জখম হন ৯ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন ; বংশীধরপুরে স্কুল চলাকালিন বজ্রপাত, আহত ১ শিক্ষিকা সহ একাধিক ছাত্রী

এদিকে গতকালই মন্দিরবাজার দক্ষিণ ২৪ পরগনার (Mandirbazar) থানার বংশীধরপুর (bangshidharpur) হালদারপাড়া আইসিডিএস স্কুলে বজ্রপাতে জখম হন এক শিক্ষিকা ও বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। তাদের চিকিৎসার জন্য নায়ারহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বজ্রপাতে স্কুলের প্লাস্টার ভেঙে পড়ে।

ঠিক কী হয়েছিল?

ক্লাস চলছিল তখন। আকাশের মুখ ভার ছিল। আচমকাই জোরে বজ্রপাত হয়। যার জেরে ছাত্র-শিক্ষিকা সহ আহত হয় ১৭ জন। ঘটনাটি ঘটে মন্দিরবাজারের বংশীধরপুর হালদারপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে। প্রতিদিনের মতো এদিনও দুপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে শিশুদের নিয়ে ক্লাস চলছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৫ মে-র মধ্যে প্রবেশ করতে পারে। এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় ২১ থেকে ২২ মে। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget