এক্সপ্লোর

Malda: চারটে আগ্নেয়াস্ত্র সহ মানিকচকে গ্রেফতার ১

Malda News: সেই এলাকা থেকে চারটে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করছে পুলিশ। আরও কেউ যুক্ত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

করুণাময় সিংহ, মালদা: মালদা জেলায় ফের দুষ্কৃতীর খােঁজ। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক থানার গোপালপুর (Gopalpur) এলাকায়। সেই এলাকা থেকে চারটে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করছে পুলিশ। আরও কেউ যুক্ত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল মানিকচক থানার গোপালপুরে বালুটোলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছিল। সেখানে তৈমুর শেখ ও মনসুর আলির বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুর শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট, একটি ওয়ান শাটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ। অন্যদিকে, মনসুর আলির বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তৈমুর শেখকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। তবে মনসুর আলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কোন কারণে আগ্নেয়াস্ত্রগুলো মজুত করা ছিল তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।

২ দিন আগেই কাঁকড়তলা পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী (miscreants)। তাদের থেকে উদ্ধার করা হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র (Firearms), ও ২টি কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাত্রে বীরভূমের (Birbhum) কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে এই ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। 

কীভাবে দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরেই ডাকাতির ছক কষছিল ২ দুষ্কৃতী। পুলিশের কাছে এই খবর আসার পরই তাঁরা তৎপর হয়ে ওঠে। পুলিশ খবর পেয়েছিল যে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকেছিল সেই দুষ্কৃতীরা। এই দলটি ডাকাতি করার জন্য ভবানীগঞ্জ থেকে সিরা গ্রামের মাঝে থাকা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী গিয়ে জঙ্গলে তল্লাশি চালায় ও দুষ্কৃতীদের তাড়া করে। এরপরই ঘটনাস্থল থেকে শেখ আল্লারাখা ও শেখ আলাউদ্দিন নামে ২ দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে যে ওই দলে আরও কয়েকজন রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।

আরও পড়ুন: আজ কি দুই বর্ধমানে বৃষ্টি ?

 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget