এক্সপ্লোর

Malda: উৎসবের আগে চাঁচলে বড়সড় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার চার দুষ্কৃতী

শহরের একটি ব‍্যবসায়ীর দোকানে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা বলে দাবি পুলিশের...

অভিজিৎ চৌধুরী, চাঁচল: চতুর্থীর রাতে মালদার চাঁচলে বড়সড় ডাকাতির ছক বানচার করল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ চারজনের কুখ‍্যাত ডাকাত দল। 

গোপন সূত্রের খবর পেয়ে চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে অভিযান পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া, একটি ছুরি। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক ও তাদের মোবাইল ফোন।

চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে  হরিশ্চন্দ্রপুর, ইটাহার ও চাঁচল থেকে বেশ কিছু দুস্কৃতি ডাকাতির উদ্দ‍েশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে ২ ধৃত  হাসিবুল(৪৫),মজিবুর রহমান (২৬) চাঁচল এলাকার বাসিন্দা। অন্যদিকে আরও দুই দুষ্কৃতী বাবর আলি(৩৫) হরিশ্চন্দ্রপুরের ও রাজ্জাক আলি(৫৫) উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ধৃতরা কুখ‍্যাত ডাকাত বলেই পরিচিত। এরা শহরের একটি ব‍্যবসায়ীর দোকানে ডাকাতির ছক কষেছিল বলে খবর ছিল।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পাঁচ দিনের হেফাজত আবেদন চেয়ে রবিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। 

অন্যদিকে, পুজোর মরশুমে বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউটাউন এলাকার অন্তর্গত নারানপুর থানার পুলিশ। গ্রেফতার এক। ধৃতের কাছ একটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।

গতকাল গভীর রাতে টহলদারি করার সময় নারায়ণপুর থানার অন্তর্গত দোন্নগর কাছে পুলিশের গাড়ি সামনে চলে আসে একটি ১০৭ গাড়ি। 

গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছে। পুলিশ দেখে গাড়ির চালক সহ বাকিরা পালিয়ে যায়। একজনকে ধরে ফেলে নারায়নপুর থানার পুলিশ। 

ধৃতের নাম হাসান লস্কর (২১) দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ভোজালি, কাস্তে, লোহার রড সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়েছে। 

আজ বারাকপুর আদালতের তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় নারায়নপুর থানার পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাবে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget