এক্সপ্লোর

Malda : মালদায় গনিখান চৌধুরীর তৈরি করা পার্কের নাম বদলে দিল রেল ! তুঙ্গে রাজনৈতিক তরজা

Ghani Khan Choudhury : ‘হুসেন শাহ পার্ক’র নাম বদলে নতুন নাম করা হল ‘প্রশান্তি উদ্যান’

করুণাময় সিংহ, মালদা : ফের নাম বদল বিতর্ক। মালদায় (Malda) প্রাক্তন প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরীর (Ghani Khan Choudhury) তৈরি করা পার্কের নাম বদলে দিল রেল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে কিছু বলতে নারাজ মালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।

মালদায় প্রাক্তন রেলমন্ত্রী গনিখান চৌধুরীর তৈরি করা পার্কের নাম বদলে দিল রেল। ‘হুসেন শাহ পার্ক’র নাম বদলে নতুন নাম করা হল ‘প্রশান্তি উদ্যান’। আর এর বিরুদ্ধেই সরব হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিজেপি বিরোধীরা। 

আরও পড়ুন ; মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

সাল ১৯৮২। রেলমন্ত্রীর দায়িত্বে তখন কংগ্রেস নেতা আবু বরকত আতাউর গনিখান চৌধুরী। তাঁর উদ্যোগেই মালদা টাউন স্টেশন লাগোয়া এই পার্কটি তৈরি হয়। নাম দেওয়া হয়েছিল গৌড়বঙ্গের রাজা হুসেন শাহর নামে। কিন্তু সম্প্রতি এই পার্কেরই নাম বদল করে দিয়েছে মোদি সরকারের রেলমন্ত্রক। লাগানো হয়েছে নতুন নাম দেওয়া বোর্ড।

পার্কটি বেসরকারি হাতেও তুলে দেওয়ার পরিকল্পনা-

সূত্রের খবর, শুধু নাম বদলই নয়, পার্কটি বেসরকারি হাতে তুলে দেওয়ারও পরিকল্পনা করেছে রেলমন্ত্রক। আর এর পরেই বিজেপির বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, নাম পরিবর্তনের নামে নোংরা রাজনীতি করছে বিজেপি। এভাবে নাম পরিবর্তন করে গনিখান চৌধুরী যে উন্নয়ন করেছেন, তা করে মানুষকে ভুল বোঝানো যাবে না। নোংরামি বন্ধ হোক।

সরব হয়েছে তৃণমূলও। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, এই পার্কের সঙ্গে গনিখান চৌধুরীর আবেগ জড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পার্কের পুরনো নাম বহাল রাখার দাবি জানিয়ে রেলকে চিঠি দিয়েছেন তিনি। 

যদিও গনিখান চৌধুরীর স্মৃতিবিজড়িত এই পার্কের নাম বদলে কোনও ভুল দেখছে না বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, হাজার বছরের পরাধীনতার নিদর্শন মুছে ফেলার কাজ করছে বিজেপি। বিভিন্ন জায়গায় শহরের নাম পরিবর্তন হয়েছে। এটিও সেটির অঙ্গ।  
 
পার্কের নামবদল নিয়ে মন্তব্যে নারাজ মালদার DRM জ্যোতিন্দ্র কুমার। তিনি বলেন, আমার কিছু জানা নেই। বিষয়টি দেখব।

সব মিলিয়ে পার্কের নাম বদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget