এক্সপ্লোর

Malda Accident: লরিতে সজোরে ধাক্কা পিক আপভ্যানের, দুর্ঘটনায় মৃত্যু চালকের

এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। এই ঘটনায় আহত হয়েছেন খালাসী। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়। 

করুণাময় সিংহ, মালদা: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা পিকআপভ্যানের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। এই ঘটনায় আহত হয়েছেন খালাসী। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, মৃত চালকের নাম বিদ্যুৎ কায়েম বয়স(৩০) ও আহত খালাসীর নাম শুভ। তাঁদের বাড়ি চাকদহ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট পিকআপ গাড়িটি চাকদহ থেকে মাল বোঝাই করে মালদার দিকে আসছিল। মঙ্গলবার সকালে বাধা পুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। গাড়ির শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে দুজনকে গাড়ির ভেতর থেকে বের করার চেষ্টা করেন।

কিন্তু এতটাই ভয়াবহ ছিল পরিস্থিতি যে চালক, খালাসী কাউকেই বের করা যায়নি প্রাথমিকভাবে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সাহায্য নিয়ে ঘটনাস্থলে ডাকা হয় জেসিবি মেশিনকে। জেসিবি মেশিনের সাহায্যে চালক এবং খালাসীকে গাড়ির ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় বের করা হয়।        

চিকিৎসার জন্য নিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় চালকের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গাড়ির খালাসী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত চালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

গত সপ্তাহেই মালদায় বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক স্কুল শিক্ষকের। মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছিল। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছেন তার শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর।বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় তাঁদের বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget