এক্সপ্লোর

Malda News: আবাস যোজনায় কাটমানি দেননি, ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে বেধড়ক মারধরের অভিযোগ

পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। কাটমানি চাওয়ার কথা অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান। 

করুণাময় সিংহ, মালদা: মালদার রতুয়ায় আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। প্রৌঢ়ার অভিযোগ, আবাস যোজনায় প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকা থেকেও ৩০ হাজার টাকা কাটমানি চান শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সেরিনা বিবি। টাকা পরে দেবেন বলায়, প্রৌঢ়াকে মারধর করা হয় বলে অভিযোগ। পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান। তদন্তে ঢিলেমি হলে আন্দোলনে নামার  হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দল অন্যায় বরদাস্ত করবে না বলে সাফাই তৃণমূল নেতৃত্বের।

ভিখারিনিকে মারধরের অভিযোগ: আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় মালদার রতুয়ায় এক ভিখারিনিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সহ তিনজনের বিরুদ্ধে পুলিশ ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছঠেন মহিলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  

ভিক্ষা-অন্নে বাঁচাব বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। রবীন্দ্রনাথের 'নগরলক্ষ্মী' কবিতায় গৌতম বুদ্ধর আবেদনে সাড়া দিয়ে ভিক্ষার অন্নে দুর্বিক্ষের শাবস্তীপুরকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন ভিক্ষুকন্যা সুপ্রিয়া। বাস্তবে ভিক্ষা-অন্নেই ক্ষুধা নিবারণ করেন ৬৮ বছরের আনোয়ারা বেওয়া। এক চিলতে টিনের ঘর, মাথার ওপর টালির ছাউনি। দৃষ্টিহীন মেয়েকে নিয়েই ভিক্ষা করে সংসার চালান তিনি। 

কিন্তু অভিযোগ, আবাস যোজনায় কাটমানি থেকে রেহাই মেলেনি তাঁরও। টাকা না দেওয়ায়া তাঁকে মারধর করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। বড়াইল।  

মহিলার অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা থেকে তৃণমূল প্রধান সেরিনা বিবিকে ৩০ হাজার টাকা কাটমানি দিতে হয়। দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা থেকেও প্রধান ৩০ হাজার টাকা কাটমানি চান। না দিতে চাওয়ায় প্রধান তাঁকে মারধর করেন।

অভিযোগকারিণী আনোয়ারা বেওয়ার কথায়,অসুস্থতার কারণে দিন কয়েক পরে পাসবুক চেক করে  টাকা দেবেন বলে জানান আনোয়ারা। এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি। বেধড়ক মারধর করা হয় আনোয়ারাকে। এমনকি তার ছাগল পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। প্রধান সেরিনা বিবি সহ তিনজনের বিরুদ্ধে পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। 

বিজেপি তৃণমূলের বয়ানে: যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জল দত্ত বলছেন, প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে প্রশাসন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। তদন্তের নামে ঢিলেমি করলে চলবে না। তদন্ত প্রক্রিয়া দেরী হলে আন্দোলনে নামবে বিজেপি।

মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীর দাবি, কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে।  দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে প্রতিক্রিয়া তৃণমূলের। উল্লেখ্য, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।        

আরও পড়ুন: Bankura Viral Video: পানীয় জলের অভাব, আধিকারিকদের তুলোধনা তৃণমূল বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget