এক্সপ্লোর

Malda: পরপর পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য মালদায়

Malda News: ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। চুরির তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এক সপ্তাহের মধ্যে ওই এলাকার ১০টি বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে।

অভিজিৎ চৌধুরী, মালদা: এক রাতে পরপর পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির (Theft) ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায় (Malda)। বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। শনিবার (Saturday) রাতে ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট পঞ্চায়েতের থিনগর ও সালালপুর এলাকায়। 

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। চুরির তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এক সপ্তাহের মধ্যে ওই এলাকার ১০টি বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা এবং নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

জানা যায়, থিনগর এলাকার সন্তু তপাদার, প্রসেনজিৎ ভক্ত ও সালালপুর এলাকার সনাতন মণ্ডল, সনদ হেমব্রম ও নমিতা হাজদার বাড়িতে  শনিবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। প্রত্যেকের বাড়িতেই তালা লাগানো ছিল। বাড়ির সদস্যরা কেউ বাইরে কেউ বা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পরিবারের লোকজন। চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বামনগোলা থানায়। তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যেকেরই বাড়ি থেকে সোনার অলংকার সহ নগদ টাকা খোয়া গেছে বলে দাবি।

আরও পড়ুন: Anis Khan Death: কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? নিরপেক্ষ তদন্তের নির্দেশ রাজ্য পুলিশের ডিজি-র

অন্যদিকে বড়সড় ডাকাতির (Dacoity) ছক বানচাল করল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police Station)। গোপন সূত্রে পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে হরিশ্চন্দ্রপুর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিংহ(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget