এক্সপ্লোর

Anis Khan Death: কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? নিরপেক্ষ তদন্তের নির্দেশ রাজ্য পুলিশের ডিজি-র

Anis Khan Death Update: দেড়দিন পেরিয়ে গেলেও আনিস খানের মৃত্যুতে এখনও রহস্য। ক্ষোভে ফুঁসছে আমতায় আনিসের গ্রাম। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। এলাকায় পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

আমতা: কোন পথে আনিস-মৃত্যুর (Anis Khan) তদন্ত? ভবানী ভবনে হাওড়া গ্রামীণের এসপি-কে তলব রাজ্য পুলিশের ডিজি-র। এসপি-র থেকে রিপোর্ট নিলেন ডিজিপি। ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠক। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ। ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ ডিজিপির (DGP)।

দেড়দিন পেরিয়ে গেলেও আনিস খানের মৃত্যুতে এখনও রহস্য। ক্ষোভে ফুঁসছে আমতায় আনিসের গ্রাম। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। এলাকায় পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ে পুলিশ। এরপরই হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয় ভবানী ভবনে। ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠকের পর এসপি-র থেকে রিপোর্ট নেন ডিজিপি। পরে ফরেন্সিক টিম নিয়ে আনিসের বাড়িতে যায় পুলিশ। কত উঁচু থেকে কীভাবে পড়েছিল দেহ? পরীক্ষা করে দেখল ফরেন্সিক।

মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি। যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। অন্যদিকে, প্রয়াত ছাত্রনেতার বাড়িতে যায় বাম-কংগ্রেস প্রতিনিধি দল। ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে (West Bengal) এসএফআই-এর (SFI) বিক্ষোভ দেখায়। পুলিশই আনিস খানকে খুন করেছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। আনিস-মৃত্যুর প্রতিবাদে আমতা থানা অভিযান এসএফআই-ডিওয়াইএফআই-এর। পুলিশের বাধার পর ব্যারিকেড ভাঙেন কর্মী সমর্থকরা। আমতা থানার বাইরে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। ডেপুটেশনও দেওয়া হয়। ৫ দিনের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি এসএফআই-ডিওয়াইএফআইয়ের। রাজাবাজারেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। রাজ্য সরকারকে নিশানা।উল্লেখ্য, নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে আসেন বিশিষ্টজনেরা। আনিসের বাবার সঙ্গে কথা বললেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget