এক্সপ্লোর

Malda News: 'আততায়ীদের থাকা, বাইকের ব্যবস্থা; চম্পট দেওয়া, অস্ত্র লোপাটেও সাহায্য করেছিল', TMC নেতা খুনে ধৃত আরও ২ !

TMC News: নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বদ্ধমূল ধারণা, ‘রাজনৈতিক লোকই তো মাথা।’

মালদা : মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। ধৃত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারের ঘোড়াপির ঘোষপাড়ায়। অপর ধৃত অমিত রজক ইংরেজবাজারের ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা। খুনে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এখনও অধরা মূল চক্রী। খুনের মোটিভ কী, তা নিয়েও অন্ধকারে পুলিশ। এর আগে ইংরেজবাজারের আরেক বাসিন্দা টিঙ্কু ঘোষ গ্রেফতার হয়। এই নিয়ে ইংরেজবাজার এলাকার ৩ জনকে গ্রেফতার করা হল। তবে কি তৃণমূলের কাউন্সিলর, জেলার সহ সভাপতি দুলাল সরকারকে খুনের ছক তাঁর এলাকায় বসেই হয়েছিল ? নেপথ্যে ঘনিষ্ঠ কারও হাত রয়েছে ? ইংরেজবাজার থেকে ধৃত ৩ জনই তৃণমূল নেতার গতিবিধি সংক্রান্ত খবর দিয়েছিল? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল নেতা খুনে ধৃত বাকি ২ জন বিহারের কাটিহারের আজমনগরের বাসিন্দা। Malda TMC Leader Murder

নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বদ্ধমূল ধারণা, ‘রাজনৈতিক লোকই তো মাথা।’ সেই সঙ্গে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি সন্দেহ করছেন যে, ‘আসল অপরাধী'কে আড়াল করা হতে পারে। তাই তিনি এবিপি আনন্দর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন, ‘আসল অপরাধী যেন আড়াল না হয়।' তাহলে কি দুলাল সরকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ? চৈতালির কথায় ইঙ্গিত তেমনই। 'রাজনৈতিক লোকই তো মাথা। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েওছিলাম। আশা করব, কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। '  

চৈতালি সরকারের সন্দেহ, 'এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। যারা ধরা পড়েছে, তারা শুধুমাত্র ভাড়া করা লোক। মাথাগুলোকে টেনে বের করতে হবে।' দুলালের স্ত্রীর দাবি, রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা। যার হয়ত রাজনৈতিক কোনও ক্ষতি হচ্ছিল দুলাল সরকার বেঁচে থাকলে। তারাই হয়ত ফয়দা তুলতে চাইছে । দুলাল সরকারের স্ত্রীর সন্দেহ, 'একজন নয়, একাধিকজন আছে।' 'বড় মাথা' বলতে কার দিকে ইঙ্গিত করছেন ? কে সেই 'রাজনৈতিক লোক' ? সেই উত্তর কি মিলবে আগামী দিনে ? তা নিয়ে এখন যাবতীয় জল্পনা।    

সেরা শিরোনাম

West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget