এক্সপ্লোর

Malda News: পাহাড়ে ঘুরতে গিয়ে বাইক নিয়ে খাদে পড়ে মৃত্যু যুবকের

পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে ৪ বন্ধু ২টি মোটরবাইকে চড়ে দার্জিলিঙে ঘুরতে যান।

করুণাময় সিংহ, মালদা: পাহাড়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার যুবকের। মৃতের নাম সৌরভ সাহা। বাড়ি মানিকচকের এনায়েতপুরে। পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে ৪ বন্ধু ২টি মোটরবাইকে চড়ে দার্জিলিঙে ঘুরতে যান। গতকাল বাড়ি ফেরার পথে, বাইক নিয়ে খাদে পড়ে যান সৌরভ ও তাঁর এক বন্ধু। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বাইশের সৌরভের। তাঁর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

এই একই দিনে চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হয়েছে। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। কীভাবে মৃত্যু যুবকের? তদন্তে নেমেছে চারু মার্কেট থানা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে আজ সকালে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, যেখানে দেহ পড়েছিল সেখানে বেশ কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল। তবে, যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু

এদিকে রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছে। বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে মা-বাবা-মেয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা।

বাবা ব্যবসায়ী, মেয়ে আইনের ছাত্রী বলে পুলিশ সূত্রে খবর। কীভাবে মৃত্যু ৩ জনের, তদন্তে রিজেন্ট পার্ক থানা। ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক অনুমান পুলিশের। ঝুলন্ত দেহে ইতিমধ্যে পচনও ধরেছে বলে জানা যায়।

এর পাশাপাশি যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ সিউড়ি শহরও। ভোররাতে বাড়ি থেকে উদ্ধার হয় বছর পঁচিশের তন্ময় সাহার ঝুলন্ত দেহ। পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগ তুলে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। অবরোধ হঠাতে গেলে ঢিল ছুড়ে পুলিশের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।

অভিযোগ, লকডাউনের সময় বেআইনি অনলাইন লটারির ব্যবসা শুরু করেন ওই যুবক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার টোপ দিয়ে টাকা চেয়ে চাপ দিতে শুরু করেন সিউড়ি থানার এক এসআই। যদিও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি হাইকোর্টে ওই যুবকের আগাম জামিনের আবেদন খারিজ হয়। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget