এক্সপ্লোর

Malda News: ফের মালদা, এবার নেপালে টাওয়ার থেকে পড়ে মৃত্যু যুবকের !

Nepal: পরিবারের মুখে অন্ন তুলে দিতে নেপালে পাড়ি দিয়েছিলেন মুকেশ

মালদা : অন্যত্র কাজে গিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত। এবার নেপালে টাওয়ারের কাজে গিয়ে প্রাণ হারালেন মালদার তরতাজা এক যুবক। মৃত শ্রমিকের নাম মুকেশ সাঁই। ঘটনাকে কেন্দ্র করে নতুন বছরের শুরুতেই শোকের ছায়া ইংরেজবাজারের নঘরিয়ার খাসপাড়া এলাকায়। ওই শ্রমিকের কফিনবন্দি দেহ আজ গ্রামে পৌঁছায়। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের মুখে অন্ন তুলে দিতে নেপালে পাড়ি দিয়েছিলেন মুকেশ। মাস দু'য়েক আগে। বাড়িতে রয়েছেন বিশেষভাবে সক্ষম বাবা, মা, বোন এবং এক ভাই । পরিবারের রোজগারের একমাত্র মুকেশই ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁর মৃত্যুতে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পরিবারের।

কী করে মৃত্যু ?

টাওয়ারের কাজ করার সময় গত ৩১ ডিসেম্বর পড়ে যান মুকেশ। তাঁর মৃত্যু হয়। আজ সকালে তাঁর কফিনবন্দি দেহ গ্রামে এসে পৌঁছায়। গ্রামবাসী বলেন, এই রাজ্যে কাজ নেই । ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বেকার যুবকরা। 

অন্যদিকে, এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ জানান, ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকাই বেকার যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। মৃত শ্রমিকের পরিবারের পাশে আমাদের সরকার রয়েছে। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারি সাহায্যের ব্যবস্থা করা হবে। 

ভিন রাজ্যে কাজে গিয়ে এরাজ্যের শ্রমিকের মৃত্যুর একের পর এক ঘটনা সামনে এসেছে সাম্প্রতিককালে। দিনকয়েক আগেও তার পুনরাবৃ্ত্তি হয়। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় আরও এক পরিযায়ী শ্রমিকের। নাম শেখ জহিরুল। কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তাঁর নিথর দেহ পৌঁছয় বাড়িতে। তাঁর বাড়ি মালদার ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে। বাড়িতে দেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর কাজ করে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আহত হন তিনি। তারপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন ২৪ তারিখে তাঁর মৃত্যু হয়। 

গত অগাস্ট মাসে মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছিল। চতুর্দিকে শুধু প্রিয়জন হারানোর যন্ত্রণা। অসহায়, অনিশ্চিত ভবিষ্য়তের ভাবনা। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা মালদার বুক থেকে কেড়ে নেয় ২৩টি তরতাজা প্রাণ। ভিন রাজ্য়ে রোজগারের আশায় গিয়ে মূহুর্তে প্রাণ হারান বহু পরিযায়ী শ্রমিক।

সেরা শিরোনাম

Malda News: BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

EB Raid News | কলকাতা থেকে জেলা, চিনি ও সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Supreme Court - SSC News | সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও SSC-র ১৭ হাজার যোগ্য শিক্ষক | ABP ANANDA LIVE
Kalighat TMC - Ritabrata TMC | মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পেল না 'কালীঘাট-তৃণমূল' বা 'ঋতব্রত-তৃণমূল'
NCPI - Supreme Court News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya - BJP News | দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনও অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Embed widget