এক্সপ্লোর

Malda Road Accident:আলু বোঝাই লরিতে পিষে মৃত্যু স্কুলছাত্রের, মালদার মর্মান্তিক দুর্ঘটনায় জখম আরও ২

School Student Death:ছুটির সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুলছাত্র-সহ ৩ জনের। মালদার কালিয়াচক থানার সালেপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা।

অভিজিৎ চৌধুরী, মালদা: ছুটির সকালে মর্মান্তিক (malda road accident) পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুলছাত্র-সহ ৩ জনের। মালদার কালিয়াচক থানার সালেপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম আরও ২ জন। তারা দশম শ্রেণির ছাত্র। আপাতত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ২ জনকে।

কী জানা গেল? 
মৃতের ছাত্রের নাম আদিল মৌমিন। বয়স ১৬ বছর। পুলিশ জানাচ্ছে, স্কুলছাত্র কিশোরের বাড়ি উত্তর দারিয়াপুরের মৌমিন পাড়ায়। স্থানীয় উত্তর দারিয়াপুর বাইশী হাই মাদ্রাসা দশম শ্রেণীতে পড়াশোনা করত সে। জখম ২ জনের এক জন, তৌফিক আনসারিও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশ জানাচ্ছে, এদিন সকালে প্রাতর্ভ্রমণ সেরে বাড়ি ফিরছিল ওই ২ স্কুল ছাত্র-সহ বেশ কয়েকজন। ঠিক সেই সময় মালদাগামী একটি বেপরোয়া আলু বোঝাই লরি তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিল মৌমিনের। ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরে কালিয়াচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাসদুয়েক আগে এক ঘটনা...
ঠিক মাসদুয়েক আগে, গত ২ অক্টোবর মালদারই ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। সে বার লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। নির্দিষ্ট করে বললে, ঘটনাটি ঘটে পুরাতন মালদার BSF ক্যাম্প এলাকায়। জানা যায়, বাইকে চড়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন দুই সওয়ারি। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল।প্রত্যক্ষদর্শীদের কথায়, জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে যাচ্ছিলেন দু'জন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক আরোহীরা। রক্তে ভেসে যেতে শুরু করে গোটা এলাকা। মুহূর্তে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মালদা মেডিক্যাল কলেজে  পাঠায় পুলিশ। যেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।জাতীয় সড়কে নজরদারির অভাবে লরি ও বড় গাড়িগুলিতে দ্রুতগতিতে ছুটে যায়। আর তার জেরেই ক্রমাগত দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দুর্ঘটনা ও তারপরের ঘটনাক্রমের জেরে মাঝে প্রায় ঘণ্টাখানেকের জন্য যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

আরও পড়ুন:'নরেন্দ্র মোদির হাওয়ার জয়...আমাদের কর্মীদেরও উৎসাহিত করবে', ৩ রাজ্যে পদ্ম-ঝড়ে প্রতিক্রিয়া সুকান্তর

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget