এক্সপ্লোর

Malda: 'তৃণমূল করলেই চাকরি'? মদন মিত্রের সুর এবার সাবিনা ইয়াসমিনের মুখে

Malda News: সম্প্রতি, তৃণমূলের উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। দলের তরফে দায়িত্ব দেওয়ার পর, বুধবার রায়গঞ্জে এসেছেন সাবিনা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: এবার তৃণমূল কর্মীদের (TMC workers) চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করলেন উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার (Malda) মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin)। তিনি বলেন, তাঁদেরই তো চাকরি হবে, যে সকাল-সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। পাল্টা, কটাক্ষ করেছে সিপিএম।

তৃণমূল করলে চাকরি?

মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, 'তাঁদেরই তো চাকরি হবে, যে সকাল-সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে।' কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর পর এবার, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করলেন আরও এক তৃণমূল বিধায়ক। 

সম্প্রতি, তৃণমূলের উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। দলের তরফে দায়িত্ব দেওয়ার পর, বুধবার রায়গঞ্জে এসেছেন সাবিনা। এখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, 'যে সকাল-সন্ধে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে, আমরা একশোবার তাঁদেরকে আমাদের সাধ্যমত চাকরি দেওয়ার চেষ্টা করব, তবে নিশ্চয়ই মেধাকে বাদ দিয়ে নয়। যেমন আমরা বছরে হয়তো তিনটে করে চাকরি পাচ্ছি, তো আমি তিনটে চাকরি কি মেধার ভিত্তিতে দেব? কংগ্রেসের লোককে দেব? সিপিএমের লোককে দেব? বিজেপির লোককে দেব? নাকি সেই তিনটে আমরা তৃণমূলের লোককে দেব? যখন আমার প্রায়োরিটি থাকবে বেছে নেওয়ার, তখন তো আমি তৃণমূলের লোককেই দেব।' রায়গঞ্জের সিপিএমের জোনাল কমিটির সম্পাদক উত্তম পাল বলেন, 'তৃণমূলে চাকরি চুরি রীতি হয়ে দাঁড়িয়েছে।' 

এর আগে, কার্যত একই সুর শোনা গেছিল কামরহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর ফেসবুক লাইভে। তাঁকে বলতে শোনা যায়, 'আমি সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবার চাকরি দেব।'

আরও পড়ুন: Hooghly: নিয়োগ-দুর্নীতির অভিযোগে চুঁচুড়া পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ

রোদ-জল উপেক্ষা করে আন্দোলন করছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। তখন, তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে চাকরিপ্রার্থীদের প্রশ্ন, কোনও দলের কর্মী হওয়া কী করে, চাকরির মাপকাঠি হতে পারে?

অন্যদিকে, নিয়োগ-দুর্নীতির অভিযোগে চুঁচুড়া (Chinsurah) পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে মিছিল করে পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। চেয়ারম্য়ানের উদ্দেশ্য়ে 'চোর' বলে কটাক্ষও করে বিজেপি কর্মীরা। পুর চেয়ারম্যানের দাবি, তাঁর আমলে কিছু অস্থায়ী নিয়োগ হলেও, কোনও দুর্নীতি হয়নি। উল্টে পূর্বতন চেয়ারম্য়ানকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল (TMC) নেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget