এক্সপ্লোর

Governor On Waqf Protest: মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বৈষ্ণবনগরে রাজ্যপাল, ক্যাম্পের বাইরে বিক্ষোভ স্থানীয়দের !

Waqf Bill Protest Governor In Malda: মুখ্য়মন্ত্রীর 'আপত্তি' উড়িয়েই মালদায় রাজ্যপাল

রুমা পাল, ঐশী মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী,মালদা: ওয়াকফ অশান্তিতে তোলপাড় দেশ তথা রাজ্য রাজনীতি। মুখ্য়মন্ত্রীর 'আপত্তি' উড়িয়েই এদিন মালদায় পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বৈষ্ণবনগরে যান রাজ্যপাল। এদিকে হঠাৎ ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয়রা। 'কেন সংবাদমাধ্যমকে ক্যাম্পে ঢুকতে বাধা পুলিশের?', প্রশ্ন তুলে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

আরও পড়ুন, গোধূলিলগ্নে ৪ হাত এক হল, বৈশাখী সন্ধ্যায় পরালেন মালা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ !

মুখ্য়মন্ত্রীর আপত্তি উড়িয়ে দাঙ্গায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদার ত্রাণশিবিরে পৌঁছে দাঙ্গায় ঘরছাড়াদের মুখ থেকেই তাঁদের যন্ত্রণার কথা শুনতে মালদায় রাজ্য়পাল। তবে শুক্রবার সন্ধেয় তিনি ক্য়াম্পে পৌঁছোতেই সেখানে তৈরি হয় ধুনধুমার পরিস্থিতি। ঘরছাড়াদের মাঝে বসে, তাঁদের অভাব-অভিযোগ শুনে, ক্ষোভ উগরে দেন সি ভি আনন্দ বোস।এদিন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেন, 
'কোনও সভ্য় সমাজ এই ঘটনা মানতে পারে না। ভয় নিয়ে কেউ বাঁচতে পারে না।  আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই। আমি রাজ্য় সরকারকে ও ভারত সরকারের নির্দিষ্ট জায়গায় জানাব।' 
 
রাজ্য়পাল মালদার ক্য়াম্পে পৌঁছনোর পর, কেন সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হল না? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন সেখানে আশ্রিতদের একাংশ। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। ব্যারিকেড ঠেলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী বলেন, আমরা চাই মিডিয়া ভিতরে যাক। ভিতরে কী হচ্ছে, রাজ্যপাল ওঁদের কী ভরসা দিচ্ছেন, ওটা আমরা জানতে চাই।' মুর্শিদাবাদে দাঙ্গার শিকার ঘরছাড়া মানুষগুলোর কথা, তাঁদের মুখ থেকে শুনতে, দিল্লি সফর কাটছাঁট করে বৃহস্পতিবার সকালেই কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 
 
ঘোষণা করেন দাঙ্গা-বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা। যদিও, রাজ্যপালকে আপাতত মুর্শিদাবাদ না যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আমি অনুরোধ করব এই মুহূর্তে পরিস্থিতি কেউ (রাজ্য়পাল) যেন আমরা গিয়ে, স্থানীয়রা ছাড়া, আর পরিস্থিতিটা যেন কেউ... কী বলব,যে শান্তির বাতাবরণ  ফিরে এসেছে, যে...এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। আমি যাচ্ছি না কেন?'
 
কিন্তু, মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে, শুক্রবার সকালেই মালদার উদ্দেশে রওনা দেন সি ভি আনন্দ বোস। শিয়ালদা থেকে বিশেষ ট্রেন ধরেন তিনি। দুপুর ৩.২০ নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছয় ট্রেন।কিছুক্ষণ মালদা সার্কিট হাউসে থেকে বৈষ্ণবনগরের পারলালপুর হাইসকুলের ক্য়াম্পে পৌঁছে যান সি ভি আনন্দ বোস।কিন্তু রাজ্যপাল ত্রাণ শিবিরে ঢোকার পরই শুরু হয় উত্তেজনা। রাজ্য়পালকে কাছে পেয়ে যন্ত্রণা-ক্ষোভ উগরে দেন আক্রান্তরা। রাজ্য়পাল  সি ভি আনন্দ বোস বলেন,' ওঁরা যেটা বিস্তারিত জানিয়েছেন, বিশেষ করে মহিলারা ঘর ছাড়া হয়েছিলেন। খুবই দুঃখজনক...কোনও সভ্য সমাজে হয় না। ওখানে যা হয়েছে, বাংলায় এরকম কখনও হয়নি। এঁদের দ্রুত ফেরাতে, নিরাপত্তা দিতে, পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সবরকমের সহযোগিতা দিতে জন্য কড়া পদক্ষেপ নেব।'

মুখ্য়মন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্য়পালের মালদা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে।  গন্ডগোল করানো হয়েছে।এখন জীবন ছন্দে ফিরছে।মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন না?? প্রশ্ন কুণালের। বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী তো হাথরস বা মণিপুরে হলে নিজের টিমকে পাঠিয়ে দেন।  কিন্তু রাজ্যে যখন কোনও ঘটনা হয়, বিরোধীরা যদি যেতে চায় তখন উনি চান না যে বিরোধীরা যাক। উনি চাইবেন না যে সত্যি কথাটা বাইরে আসুক। 
রাজ্য়পালের মালদা যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন অধীর চৌধুরী।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'এমন কিছু যেন বার্তা না যায়, যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতির বার্তা যাচ্ছে, এটা যেন না হয়। দ্বিতীয় কথা, যাঁরা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন, তাঁদের জন্য আমরাও দুঃখিত। কিন্তু তাঁদেরকে একটা জায়গায় গচ্ছিত রেখে রাজনীতি করাও বন্ধ হোক।'রাজনৈতিক তরজা চলছেই। কিন্তু গরিব গুর্বো মানুষগুলো কবে আতঙ্ক কাটিয়ে নিজভূমে ফিরতে পারবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget