এক্সপ্লোর

Dilip Ghosh Marriage : গোধূলিলগ্নে ৪ হাত এক হল, বৈশাখী সন্ধ্যায় পরালেন মালা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh Rinku Majumdar Wedding Completed: রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। 

কলকাতা: গোধূলিলগ্নে ৪ হাত এক হল।  শুভদৃষ্টির পর, বৈশাখী সন্ধ্যায় পরালেন মালা। বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, দিলীপের বিয়েতে খুশি মদন, বললেন, 'বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত..' !

বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্খিকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ কাম্য। যাতে পারিবারিক জীবনের দায়িত্ব, খুব ভালভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের সেবা, দেশের সেবা, সব সেবা যেনও করতে পারি।এবং বিধির বিধানকে যেনও সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার থেকে চাই।'

তিনি শিরোনামে আসেন তাঁর গরম গরম ভাষণের জন্য। সেই দিলীপ ঘোষ এদিন বসলেন বিয়ের পিঁড়িতে। পাত্রী হলেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে, তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তোলে একটা বিয়ের খবর! যে সে বিয়ে নয়! পাত্র কে? দিলীপ ঘোষ! রাজ্য়ের সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজল বিয়ের সানাই!সঙ্ঘ থেকে এবার সংসারে! এদিন তেষট্টিতে নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ!

পাত্রী ৪৭ বছর বয়সী রিঙকু মজুমদার। দঃ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। শুক্রবার, নিউাউনে দিলীপ ঘোষের বাড়িতে চারহাত এক হয়েছে। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্য়বাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর, গরমাগরম আক্রমণ শানিয়ে এসেছেন তিনি।  ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি ২০২১ সালে রিঙকুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের।এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি! যদিও, রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তাঁর বহু বছর আগে থেকেই! ২০১৩ সালে।

অন্য় ইস্য়ুতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।' দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন,'অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget