এক্সপ্লোর

WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদায় শিক্ষক গ্রেফতার ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে 'স্কুলের ইউজার ID পাচার..'

Teacher Arrested On WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদায় ধৃত ৫জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক!

মালদা: একদিকে যখন আরজিকর কাণ্ডের পর প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। নিয়োগ দুর্নীতির পর শিক্ষাক্ষেত্রে ফিরল ট্যাব কেলেঙ্কারি। একটু আধটু নয়, জেলায় জেলায় ট্যাবের টাকা পড়ুয়া পায়নি বলে অভিযোগ। টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে ! এবার ধরা পড়ল অভিযুক্ত। মালদায় গ্রেফতার শিক্ষক !

মালদায় ধৃত ৫জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক! ভগবানপুর KBS স্কুলের শিক্ষক রকি শেখকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগরের বাড়ি থেকেই  গ্রেফতার হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক। সূত্র মারফত খবর, ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত  করা হয়েছে। বিভিন্ন স্কুলের ইউজার আইডি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ট্য়াব কেনার জন্য় সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্য়াকাউন্টে। কিন্তু কোথাও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে! কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিনরাজ্য়ের অ্য়াকাউন্টে! ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথাও 'ট্য়াব' কেনার জন্য় রাজ্য় সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্য়াকাউন্টে চলে গেছে! কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিনরাজ্য়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কোথাও তো আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দু'বার। একের পর এক আজব অদ্ভূতুড়ে ঘটনা। আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন 'তরুণের স্বপ্ন চুরি'! তরুণদের স্বপ্নভঙ্গ। 

পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান,মালদা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতাতেও উঠছে এই অভিযোগ। রাজ্য় সরকারের দেওয়া ট্য়াবের টাকা ঘিরে দিকে চরম জালিয়াতি! কেলেঙ্কারি। পড়ুয়া থেকে শিক্ষক-অভিভাবক চওড়া হচ্ছে কপালের চিন্তার ভাঁজ।

আরও পড়ুন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বর্ধমান মেডিকেলে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, 'ভুল বলছে রাজ্য..' !

সম্প্রতি কাঁকসা গার্লস হাইস্কুল প্রধান শিক্ষিকা সুমনা পাল বলেন, বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক হয়েছে। পানাগড়ের IFSC কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এগজিস্ট করছে না। সেটা হয়তো অন্য কোনও জায়গায় হচ্ছে, সেটা হয়তো টালিগঞ্জের অ্যাকাউন্ট। বা অন্য বাইরের কোথাকার অ্যাকাউন্ট। ইউনিয়ন ব্যাঙ্ক পানাগড় IFSC, অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয়।  ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বলছে টাকা তোলা হয়ে গেছে। সাইবার সেল তদন্ত করছে।' মুর্শিদাবাদের সালারের, টেঁয়া শান্তিসুধা দাস হাইস্কুলে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ১৫ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকাই নাকি জমা পড়েছে বিহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget