এক্সপ্লোর

Malda News: পাইপগান থেকে কার্তুজ, বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে মালদায় ধৃত ১

Youth Arrested In Malda: বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদার চাঁচল থানার পুলিশ। ধৃতের নাম পান্ডব দাস। প্রাথমিক ভাবে ধারণা, অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই এমন করেন তিনি।

করুণাময় সিংহ, চাঁচল: বেআইনি আগ্নেয়াস্ত্র (Illegal Firearms) রাখার অভিযোগে এক যুবককে (youth) গ্রেফতার (arrest) করল মালদার (malda) চাঁচল থানার পুলিশ (police)। ধৃতের নাম পান্ডব দাস। প্রাথমিক ভাবে ধারণা, অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন ওই যুবক।

কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। যুবককে তাঁর বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুর অঞ্চলের কাশীপাড়া এলাকায়। কেন হঠাৎ বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন তিনি? স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে সম্ভবত অপরাধমূলক কাজের উদ্দেশ্যই বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি।  ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

আগেও একই ঘটনা...
মালদহে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত জুলাই মাসেই মানিকচক থানার গোপালপুর এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে মানিকচক থানার পুলিশ গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালায়। তৈমুর শেখ ও মনসুর আলির বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুরের বাড়ি থেকে দুটি মাস্কেট, একটি ওয়ান শটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মেলে। তৈমুর শেখকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। মনসুর আলি ফেরার বলে জানা যায়। কী কারণে আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করা হয়েছিল, খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। রাজ্যে একের পর এক তল্লাশিতে পর পর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনার ঠিক আগের দিনই বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। চটের ব্যাগের নিচে বালতিটি ছিল বলে খবর। বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হয়েছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা। কে বা কারা এই বালতি ভর্তি বোমা রেখে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
সেই সময়ে পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। 
কিন্তু তার পরও ছবিটা বদলাল কি?

আরও পড়ুন:তরুণ প্রজন্মকে এগিয়ে আসার বার্তা মমতার, আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'

 

 

 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget