এক্সপ্লোর

Mamata Banerjee: 'BSF-র থেকে কার্ড নেবেন না, নিলে NRC-র আওতায় পড়ে যাবেন..', সতর্কবার্তা মমতার

Mamata Attacks BSF NRC: উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ ও এজেন্সি, 'NRC' ইস্যু নিয়ে কী বলেছেন মমতা ?

কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অনেক আগে থেকে তৃণমূল সুপ্রিমোর নিশানায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (Central Agency ,BSF)। এদিন একদিকে যেমন 'একসপ্তাহের মধ্যে সিএএ (CAA) চালু হতে পারে', বলে দাবি জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। আর এমনই এক আবহে উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিএসএফ ইস্যুতে টানলেন শীতলকুচির প্রসঙ্গ। আর তার সঙ্গে উঠে এল 'NRC' ইস্যু।

এদিন মমতা বলেন, 'ওঁরা বিএসএফ ও এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট করতে চায়। বিএসএফ অত্যাচার করলে সরাসরি থানায় এফআইআর করবেন। বিএসএফ সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে। নেবেন না, ওই কার্ড নিলে এনআরসি-র আওতায় পড়ে যাবেন। আপনাদের সবাইকে বাদ দিয়ে দেবে, দাবি মুখ্যমন্ত্রীর।  গতবছর মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন অভিষেক।

অভিষেক বলেছিলেন,'ভাঁওতাবাজির প্রতীক হল পদ্মফুল। মতুয়াদের জন্য CAA করবে বলেছিল। চার বছর হতে চলল। ২০১৯ সালে পাস হয়েছিল CAA বিল। তার পর প্রায় ৪২ মাস অতিক্রান্ত। এখনও পর্যন্ত বিধি-নিয়ম আনা যায়নি।'বিজেপি বাঙালি বিদ্বেষী বলে অভিযোগ তুলে  অভিষেক আরও বলেছিলেন,'অসমে NRC তালিকা থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি। এদের বাঙালি বিদ্বেষের প্রমাণ বার বার মিলেছে। কিন্তু যে সমস্ত মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ এবং প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তাঁদের যদি অবৈধ নাগরিক বলা হয়, তাহলে ওই সমস্ত মানুষের ভোটে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ। তাঁদের পদত্যাগ করা উচিত।'

আরও পড়ুন, 'এক সপ্তাহের মধ্যে বাংলা-সহ গোটা দেশে CAA কার্যকর হবে', দাবি শান্তনু ঠাকুরের

অপরদিকে, রাজ্যে কেন ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় আসতে পারেনি ? তার কারণ হিসেবে বড় যুক্তি খাড়া করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে তা নিয়ে তৃণমূলকেই দোষী ঠাওড়েছিলেন বিরোধী দলনেতা। সেসময় শুভেন্দুর ছিল, সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিল তৃণমূল। বিজেপি এলে NRC হবে, রাজ্যছাড়া হতে হবে বলে ভয় দেখানো হয়েছিল। তাতেই ক্ষমতায় আসতে পারেনি বিজেপি।' এখানেই শেষ নয়, সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানাতেও দেখা গিয়েছিল এর আগে শুভেন্দুকে। বীরভূমের  মুরারইয়ের মাটিতে গিয়ে তিনি বুঝিয়েছিলেন,' এই দেশের মাটিতে জন্মেছেন যাঁরা, এই মাটিকে নিজের ভাবেন যাঁরা, এখানেই যাঁদের সব, তাঁদের সঙ্গে কোনও বিরোধ ছিল না আমাদের, আজও নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি? বড় প্রশ্ন তুলে দিলেন Ritabrata Banerjee
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget